advertisement

Historical Bardhaman: বর্ধমানের এই জায়গায় ইতিহাস লুকিয়ে রাস্তার ধূলিকণাতেও, মহাবীরের ছোঁওয়া থেকে টেরাকোটা মন্দির অপূর্ব মাধুর্য্য

Last Updated:

Historical Bardhaman: পূর্ব বর্ধমানের প্রাচীন জনপদ, যেখানে মিলেমিশে আছে মহাবীরের স্মৃতি ও সহস্রাব্দের ইতিহাস

+
জলেশ্বরের

জলেশ্বরের ছবি

জামালপুর: এক সময় অবিভক্ত বর্ধমানের প্রাচীন জনপদ ও সংস্কৃত চর্চার কেন্দ্রবিন্দু এই গ্রাম। এখানকার সংস্কৃত চর্চার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। এই গ্রামের প্রাচীনত্বের প্রমাণ পাওয়া যায় গ্রামের বিভিন্ন স্থাপত্য থেকেই। এই গ্রামে রয়েছে এক হাজার বছরেরও বেশি পুরোন শিব মন্দির সহ প্রায় ২০ -২৫ টি পুরনো টেরাকোটার কাজের মন্দির। কথিত আছে একসময় এই গ্রামে এসেছিলেন ২৪ তম জৈন তীর্থঙ্কর মহাবীর। তাঁর পদধূলিতে পূণ্য এই গ্রাম জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়।
পূর্ব বর্ধমানের জৌগ্রাম একটি প্রাচীন গ্রাম।গ্রাম জুড়ে রয়েছে নানান ইতিহাস। গ্রামে রয়েছে প্রায় এক থেকে দেড় হাজার বছরের পুরোনো জলেশ্বর নাথের মন্দির। একসময় এই গ্রাম সংস্কৃতি চর্চায় খ্যাতি লাভ করেছিল। মতপার্থক্য থাকলেও একাংশের মতে একসময় মহাবীর এসেছিলেন এই গ্রামে। এটি ছিল তার অর্হৎ বা কেবল দর্শনের স্থান।
advertisement
advertisement
বিশ্বভারতীর রিডার পঞ্চানন মন্ডল তার গবেষণায় উল্লেখ করেছিলেন এ কথা। কথিত আছে,জৈন চারিকায় যে জংভয় গ্রামের কথা উল্লেখ আছে এটি সেই গ্রাম। ভাষাতাত্ত্বিক পরিবর্তনের ফলে জংভয় থেকে এই গ্রামের নাম জৌগ্রাম হয়েছে।
এই গ্রামে মহাবীরের আগমন নিয়ে মত পার্থক্য থাকলেও মত পার্থক্য নেই এর প্রাচীনত্ব নিয়ে।কারন সময়ের চাকায় অনেককিছু বদলে গেলেও, জৌগ্রামের সেই প্রাচীন সংস্কৃত আজও বোঝা যায় এইগ্রামের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রাচীন স্থাপত্যগুলির মধ্যে দিয়ে।
advertisement
Sayani Sarkar
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Historical Bardhaman: বর্ধমানের এই জায়গায় ইতিহাস লুকিয়ে রাস্তার ধূলিকণাতেও, মহাবীরের ছোঁওয়া থেকে টেরাকোটা মন্দির অপূর্ব মাধুর্য্য
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement