গ্রামের বাড়িগুলিতে আলো থাকলেও রাস্তাঘাটে আলোর কোন ব্যবস্থা নেই। তাই গ্রামবাসীদের যাতে বাড়তি সুরক্ষা দেওয়া যায় তার জন্য আরও একটি পদক্ষেপ গ্রহণ করল পুরুলিয়া বন বিভাগ। রাইকা পাহাড় জঙ্গল লাগোয়া গ্রামে সৌর পথবাতি বসাল বন দফতর। বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’লক্ষ টাকার বেশি খরচ করে যমুনা রেঞ্জের কেশরা, বান্দোয়ান একের যমুনাগোড়া, কেন্দাপাড়া ও রাহামদা গ্রামে ওই চারটি পথ বাতি বসানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: রান্নাঘরে ‘ভূত’ দেখছেন রাঁধুনিরা! ১০ মাস ধরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ চলছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে
এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পূরবী মাহাতো বলেন, রাইকা পাহাড়কে ঘিরে থাকা চারটি গ্রামে সৌর বিদ্যুৎ চালিত পথ বাতি বসানো হয়েছে। আরও কয়েকটি গ্রামে ওই বাতি বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারণ এখানে কোন বিদ্যুৎ খুঁটিতেই আলোর ব্যবস্থা নেই। এই এলাকায় বনকর্মীদের টহলদারি থাকে। রাস্তায় আলোর ব্যবস্থা না থাকায় তাদের সমস্যার মুখে পড়তে হয়। এছাড়াও এই এলাকায় বন্য প্রাণীদের আনাগোনা রয়েছে তাই গ্রামবাসীদের যাতে বাড়তি সুরক্ষা দেওয়া যায় সেই কারণেই এই পথবাতি বসান হয়েছে। যৌথ বন পরিচালন কমিটির উদ্যোগে ও বন দফতরের তৎপরতায় এই পথবাতি বসানোর কাজ সম্পন্ন হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ষার দিনে কংসাবতী দক্ষিণ বনবিভাগের বান্দোয়ানের এক ও যমুনা রেঞ্জের রাইকা পাহাড় জঙ্গল সংলগ্ন এলাকায় একাধিকবার বাঘের পায়ের ছাপ মিলেছে। বর্ষার দিনে ভেজা মাটি থাকার কারণে পায়ের ছাপ স্পষ্ট থাকত। তবে এখন মাটির সূক্ষ্ম। তাই এখন বাঘের আনাগোনা বোঝা সম্ভব নয়। গ্রামবাসীদের নিরাপত্তা দিতে বন দফতরের এই উদ্যোগ। এতে কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পেরেছেন তারা। এতে খুশি গ্রামবাসীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি






