TRENDING:

Purulia News: নিম্নচাপের জেরে ধানের ক্ষতির আশঙ্কায় চাষিরা

Last Updated:

বৃষ্টির জেরে ধান জমিতে ক্ষতির আশঙ্কায় চাষিরা ,  চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি দফতরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড অবস্থায় তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের। এ রাজ্যে বিশেষ প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এই অসময়ে অল্পবিস্তার বৃষ্টি হয়েছে। ‌মেঘলা আকাশে ঢেকেছে পুরুলিয়া। ঝিরি ঝিরি বৃষ্টি হতে দেখা যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। ‌এই নিম্নচাপের জেরে ধান কাটার মরশুমে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চাষিদের। মাঠের ধান মাঠেই নষ্ট হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
advertisement

আরও পড়ুন: খুরাই ভাইরাসে আক্রান্ত গরু, গোয়ালে গোয়ালে দেওয়া হচ্ছে ভ্যাকসিন

এই অসময়ের নিম্নচাপ নিয়ে চাষিদের দাবি, অনেক কৃষক ইতিমধ্যেই ধান কেটে বাড়িতে তুলতে পারলেও এখনও পর্যন্ত বহু কৃষকের ধান পাকা অবস্থায় মাঠেই পড়ে আছে। ধান কাটা শুরু হলেও সেই ধান অনেকেই বাড়িতে তুলতে পারেননি। নিম্নচাপের এই বৃষ্টিতে ধান ক্ষেতে জল জমেছে। ফলে ধানের ক্ষতি হচ্ছে। অনেকে ধার-দেনা করে চাষ করেছেন। নিম্নচাপের ফলে তাঁদের যদি ক্ষতি হয় তাহলে অনেকটাই সমস্যার মধ্যে পড়বেন। সরকার যদি তাদের আর্থিক সহযোগিতা করে তাহলে তাঁরা অনেকটাই উপকৃত হবেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন:

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই বিষয়ে জেলা কৃষি আধিকারিক আদিত্য দুয়ারী জানান, চাষিদের অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এই নিম্নচাপের প্রভাবে পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। চাষিরা যাতে সজাগ থাকেন এবং বাড়িতে ধান তুলতে পারেন তার জন্য তাঁদেরকে বলা হচ্ছে। তাও যদি ধানের ক্ষতি হয় তার জন্য নিয়ম অনুযায়ী কৃষকরা ক্ষতিপূরণ পাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গরু চড়াতে গিয়ে যমের মুখোমুখি! বৃদ্ধকে শুঁড়ে তুলে আছড়ে আছড়ে মারল হাতি, বাঘমুন্ডিতে আতঙ্ক
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: নিম্নচাপের জেরে ধানের ক্ষতির আশঙ্কায় চাষিরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল