জানা যায়, ছোট থেকেই সোনিয়ার খেলাধুলার প্রতি ঝোঁক ছিল। আর এবার সেই খেলাকে সঙ্গী করেই এক বড় সাফল্য পেল সোনিয়া । জানা গিয়েছে, চলতি বছর জানুয়ারি মাসের ২৮ এবং ২৯ তারিখ ,কলকাতা নিউ টাউনে আয়োজিত হয় একটি ক্যারাটে টুর্নামেন্ট। মোট পাঁচটি দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল । ভারত ছাড়াও ছিল নেপাল , মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা ।
advertisement
আরও পড়ুন : একই স্কুল থেকেই দুই ছাত্র ছিনিয়ে নিল স্বর্ণপদক, পূর্ব বর্ধমানের এই স্কুলের জয়জয়কার
ইতিমধ্যেই সোনিয়াকেবাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন ক্যারাটে প্রশিক্ষক নুপুর সরকার। বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, প্রত্যন্ত গ্রামের মেয়ে যে এই সাফল্য পেয়েছে আমরা তাতে খুশি। আগামী দিনে আরও ভালো ফল করুক আমি সেই আশীর্বাদ করব।
আরও পড়ুন : ‘ওরা’ বিশেষ ভাবে সক্ষম , কিন্তু ‘ওদের’ কাণ্ড দেখলে অবাক হবেন
এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দশম শ্রেণীর ছাত্রী সোনিয়া দত্ত। আর সেখানেই সে দ্বিতীয় স্থান লাভ করে। সোনিয়া এই বিষয়ে বলে , তার এই সাফল্যের জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এছাড়াও তার কোচ তাকে বিশেষ ভাবে সাহায্য করেছে । তার এই সাফল্যে সে অনেক খুশি হয়েছে ।
বনোয়ারীলাল চৌধুরী






