East Bardhaman News: একই স্কুল থেকেই দুই ছাত্র ছিনিয়ে নিল স্বর্ণপদক, পূর্ব বর্ধমানের এই স্কুলের জয়জয়কার
- Reported by:BONOARILAL CHOWDHURY
- Published by:Teesta Barman
Last Updated:
East Bardhaman News: স্কুলের দু'জন ছাত্রকে স্কুলের তরফে একটি শোভাযাত্রার আয়োজনও করা হয়েছিল। স্বর্ণপদক জয়ী দু'জন ছাত্রই জানিয়েছে, আগামী দিনে তারা আরও পরিশ্রম করবে।
পূর্ব বর্ধমান: বড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার একই স্কুলের দু’জন ছাত্র। জাতীয় স্তরে দু’টি পৃথক প্রতিযোগিতায় দু’জন ছাত্রই স্বর্ণপদক জয় করেছে। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনা অম্বিকা মহিষমর্দ্দিনী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের দু’জন ছাত্র রাজদীপ দালাল ও দেবদীপ সাহা দু’জনেই স্বর্ণপদক অর্জন করেছে। রাজদীপ জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে। অন্যদিকে জাতীয় স্তরের অন্য একটি প্রতিযোগিতায় ১২ মিনিটে ১৩০টি কঠিন অঙ্কের সমাধান করে স্বর্ণপদক পেয়েছে দেবদীপ।
এই প্রসঙ্গে দশম শ্রেণীর ছাত্র রাজদীপ বলে, এই সাফল্যে খুবই খুশি সে।আশা রাখে, আবারও একবার স্কুলের জন্য সাফল্য এনে দিতে পারবে। এর আগেও সে দু’বার সাফল্য অর্জন করেছে। এবার যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে।
আরও পড়ুন: মঙ্গলবারই আবহাওয়ার আমূল বদল! কোন কোন জেলায় ধেয়ে আসবে বৃষ্টি? এবার কি পুরোপুরি বিদায় নেবে শীত
advertisement
advertisement
রাজদীপ এবং দেবদীপ দু’জনেই কালনা অম্বিকা মহিষমর্দ্দিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। রাজদীপ দশম শ্রেণীর ছাত্র এবং দেবদীপ সপ্তম শ্রেণীর ছাত্র। স্বভাবতই এই দু’জন পড়ুয়ার এহেন সাফল্যে খুশি হয়েছেন পরিবারের লোকজন থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকা সকলেই।
এই বিষয়ে স্কুলের শিক্ষক প্রশান্ত রায় বলেন , ”সরকারি হোক বা বেসরকারি সমস্ত ক্ষেত্রে যাঁরা প্রতিষ্ঠিত তাঁরা সকলেই কিন্তু সরকারি স্কুলেই পড়াশোনা করেছেন। বিষয়ের যে ঘনত্ব সেটা সরকারি স্কুলে ভাল ভাবে বোঝানো হয় এবং পড়ুয়াদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। বড় বড় পদে যারা রয়েছেন তাঁরা এই সরকারি স্কুলে পড়েই সাফল্য পাচ্ছেন।”
advertisement
স্কুলের দু’জন ছাত্রকে স্কুলের তরফে একটি শোভাযাত্রার আয়োজনও করা হয়েছিল। স্বর্ণপদক জয়ী দু’জন ছাত্রই জানিয়েছে, আগামী দিনে তারা আরও পরিশ্রম করবে এবং এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে থাকবে।
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2024 4:19 PM IST










