Purba Bardhaman News: 'ওরা' বিশেষ ভাবে সক্ষম , কিন্তু 'ওদের' কাণ্ড দেখলে অবাক হবেন
- Reported by:BONOARILAL CHOWDHURY
- Published by:Sovan Goswami
Last Updated:
হ্যাঁ বিশেষ ভাবে সক্ষম এটা ঠিক কথা । কিন্তু তারাও কোনও অংশে পিছিয়ে নেই তা আবারও একবার প্রমাণিত হল।
পূর্ব বর্ধমান, কাটোয়া : বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের অনুষ্ঠিত অনুষ্ঠান দেখলে সত্যিই অবাক হবেন। হ্যাঁ বিশেষ ভাবে সক্ষম এটা ঠিক কথা । কিন্তু তারাও কোনও অংশে পিছিয়ে নেই তা আবারও একবার প্রমাণিত হল। আলো ঝলমলে বড় মঞ্চে অনুষ্ঠান করতে দেখা গেল বিশেষ ভাবে সক্ষম ছেলেমেয়েদের। অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ ।পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর লাগোয়া রয়েছে আনন্দনিকেতন নামে একটি সোসাইটি । সমাজের নির্বাসিতদের আবার মূল স্রোতে ফিরিয়ে আনাই আনন্দ নিকেতনের আদর্শ ও মূল মন্ত্র। এলাকার মানুষ ও এখানকার আবাসিকদের একসূত্রে বেঁধে রাখতে প্রতিবছর ৩১ জানুয়ারি আয়োজিত হয় গ্রামীণ মেলা। যার নাম ‘আনন্দনিকেতন গ্রামীণ মেলা’। ৩১ তারিখ থেকে শুরু হয়ে ছয় দিন পর্যন্ত চলে এই মেলা । আর এই মেলাতেই সম্পূর্ণ একটা দিন রাখা হয় সোসাইটির বিশেষ ভাবে সক্ষম ছেলেমেয়েদের জন্য ।
সেরকমই বৃহস্পতিবার মেলারমঞ্চ মাতাতে দেখা যায় তাঁদের। এই প্রসঙ্গে বিশেষ ভাবে সক্ষম ছেলেমেয়েদের শিক্ষক খোকন হালদার বলেন, “মেলার এক দু’মাস আগে থেকে অনুষ্ঠানের জন্য অনুশীলন শুরু হয় । ওদের ভয় দেখিয়ে , মারধর করে কিছু শেখানো যাবেনা। ওরা যেটুকু শিখেছে ওদের ভালোবেসে শেখাতে হয়েছে । মেলার জন্য ওরা অধীর আগ্রহে থাকে ।” মঞ্চের সামনে মাঠ ভর্তি লোকজন, তবুও আবাসিকদের মনে কোনও ভয় নেই । তাঁরা বিশেষ ভাবে সক্ষম হলেও, তাঁদের মন মেজাজ সম্পুর্ণ ভিন্ন ধরনের। রীতিমত অনুষ্ঠান করার জন্য তাঁদের মধ্যে এক ব্যাপক পরিমাণ উৎসাহ লক্ষ্য করা যায় । জানা যায়, প্রতিবছর এই মেলা শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই জোর কদমে চলে আবাসিকদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের অনুশীলন।
advertisement
advertisement
মেলাতে অনুষ্ঠান করার জন্য অধীর আগ্রহে থাকে এখানকার বিশেষভাবে সক্ষম বেশ কিছু ছেলেমেয়ে । ওদের মধ্যেলতা ও গোপাল জানায়, তাঁদের অনুষ্ঠান করতে ভয় লাগেনা। অনুষ্ঠান করতে ভালই লাগে । তাঁদের খোকন স্যার নাচ শিখিয়েছে । এর আগেও তাঁরা অনুষ্ঠান করেছে ।এই আনন্দনিকেতন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন ডাঃ হরমোহন সিংহ। তিনি এক সময় কাটোয়ার দাপুটে বিধায়ক ছিলেন। তিনিই ১৯৮৮ সালে গড়ে তোলেন সমাজের উপেক্ষিত, অবহেলিত নাগরিকদের জন্য এক বিরাট পুনর্বাসন কেন্দ্র, যার নাম দেন ‘আনন্দ নিকেতন’।
advertisement
আরও পড়ুন : এত্ত বড় সরস্বতী! কোথায় গেলে পাবেন দেখা?
শারীরিক ও মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম মানুষএখানকার মুক্ত প্রাঙ্গনে নিজেদের পিছিয়ে পড়া বলে মনে করেন না। নিজেদের মতোকরে তাঁরা জীবন যাপন করেন এই সোসাইটিতে। এই সোসাইটির বর্তমান সম্পাদকসুব্রত সিনহা বলেন , পুনর্বাসন কেন্দ্রের যে বীজ ডাঃ হরমোহন সিংহ বপন করেছিলেন তা আজ মহীরূহে পরিণত হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তাঁর তৈরি করা এই প্রতিষ্ঠান আজও মাথা উঁচু করে বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে ।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2024 7:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: 'ওরা' বিশেষ ভাবে সক্ষম , কিন্তু 'ওদের' কাণ্ড দেখলে অবাক হবেন










