TRENDING:

Love Story: দু'জনেই বিশেষভাবে সক্ষম! জীবন যুদ্ধে ঘর বেঁধেছেন, এ যেন নিঃশব্দের ভালবাসা

Last Updated:

Love Story: এখন চলছে বিয়ের মরশুম। প্রতি বিয়ের তারিখে নবযুগল সাতপাকে বন্দী হচ্ছে তাদের নতুন জীবনের জন্য। এই বিয়ের মরশুমে এমন এক বিয়ের গল্প যা হার মানাবে যে কোনও সিনেমার প্লটকেও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: এখন চলছে বিয়ের মরশুম। প্রতি বিয়ের তারিখে নবযুগল সাতপাকে বন্দী হচ্ছে তাদের নতুন জীবনের জন্য। এই বিয়ের মরশুমে এমন এক বিয়ের গল্প যা হার মানাবে যে কোনও সিনেমার প্লটকেও। এমনই এক প্রেম কাহিনীর সাক্ষী হয়েছে হুগলি শ্রীরামপুর। দুই বিশেষ চাহিদা সম্পন্ন যুগল তারা ঘর বেধেছে একসঙ্গে। অতীতের গ্লানি জীবনের চলার প্রতি পদক্ষেপে কাঠিন্যকে উতরে নতুন করে সংসার পেতেছেন দু’জনে।
advertisement

শ্রীরামপুরের বেল্টিংবাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ইন্দ্রনীল মুখার্জী, বয়স ৩২ বছর। ছোটবেলায় যখন তার বয়স মাত্র ৮ মাস সেই সময় চিকিৎসার ভুলের কারণে শ্রবণশক্তি হারিয়ে ফেলেন ইন্দ্রনীল। তারপর থেকে কথা বলতেও শিখতে পারেননি তিনি। পরিবারের লোকজন অনেক চেষ্টা করেছিলেন ছেলেকে স্বাভাবিক করার।

আরও পড়ুন: পায়ের বুড়ো আঙুলের চেয়ে কী পাশের আঙুল বেশি লম্বা? জানেন কেমন মানুষ হন এরা? পায়ের আঙুল দেখেই চিনে নিন চরিত্র

advertisement

তবে ইন্দ্রনীল বর্তমানে যা করছেন তা একজন স্বাভাবিকের থেকেও অনেক বেশি ভাল। বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও জীবনের প্রতিটা লড়াই লড়েছে একজন সাধারণ মানুষের মতো। পড়াশোনা থেকে খেলাধুলা সবেতেই নজর কারা পারফরম্যান্স ইন্দ্রনীলের। শ্রীরামপুর কলেজ থেকে স্নাতক স্তরের পাঠ শেষ করে বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে ম্যানেজার পোস্টে কাজ করেন তিনি।

View More

চাকরি করতে গিয়েই তিনি খুঁজে পান তার মতনই আরও এক জনকে। কলকাতার বাসিন্দা মহুয়া। তিনিও ছোট বয়স থেকে মুক ও বধির। মহুয়াও প্রতিবন্ধকতাকে পেরিয়ে নিজের জীবন সংগ্রাম লড়ে চড়েছিলেন একাই। পড়াশোনা, বাস্কেটবল, এ সমস্ত নিয়েইছিল তার জীবন। তবে জীবনের বড় মোড় আসে বছর কয়েক আগে। কাজের বন্ধুর সূত্রে দু’জনার একে অপরের সঙ্গে পরিচয়।

advertisement

আরও পড়ুন: এক কাপ চা কেড়ে নিল ৩ প্রাণ! ঠাকুমা, বৌমা, নাতি…তিন প্রজন্ম শেষ, অসুস্থ আরও ৩, কী ছিল চায়ে? তদন্তে চাঞ্চল‍্যকর তথ‍্য

দুজনের কেউই কথা বলতে পারেন না কেউ শুনতে পায় না কিছু তবে তাদের এই নিঃশব্দের ভালবাসা পেয়েছে তাদের পরিণতি। অবশেষে চার হাত এক হয়েছে দু’জনার। ঠিক যেমন একজন সাধারন মানুষ তার জীবন যাপন করেন সেভাবেই মহুয়া ও ইন্দ্রনীল ঘর বেঁধেছে একসঙ্গে বাঁচার জন্য।

advertisement

আরও পড়ুন: ৪৫ ভাষায় ৫০ হাজার গান! রবীন্দ্রসঙ্গীত দিয়ে হাতেখড়ি, ৪ সন্তানের বাবাকে বিয়ে, চিনতে পারছেন বিখ‍্যাত গায়িকাকে?

দুজনের কথোপকথন হয় ইশারাতে। অনেক সময় একে অপরের দিকে তাকিয়েই তারা দুজন দুজনের মনের কথা বুঝতে পেরে যান। বাইরের লোক খুব একটা না বুঝলেও তারা দু’জন দু’জনের জন্য যে একেবারে উপযুক্ত সে কথা বলছেন গোটা পরিবারের লোকজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই জায়গায় ইতিহাস লুকিয়ে রাস্তার ধূলিকণাতেও, মহাবীরের ছোঁয়া থেকে টেরাকোটা মন্দির-অপূর্ব
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Love Story: দু'জনেই বিশেষভাবে সক্ষম! জীবন যুদ্ধে ঘর বেঁধেছেন, এ যেন নিঃশব্দের ভালবাসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল