ঘটনাটি হুগলির উত্তরপাড়া পুরসভা এলাকার। রবিবার সকালে উত্তরপাড়া পুরসভার ময়লা তোলার গাড়ির বেপরোয়া চালানোর জন্য রাস্তার পাশে থাকা একটি বাচ্চাকে পিষে দিয়ে চলে যায় বলেই অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর।
advertisement
স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কড়াই ফ্যাক্টরি এলাকায় দূর্ঘটনা হয় আজ সকালে। শিশুটিকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত শিশুকে নিয়ে এসে শুরু হয় পথ অবরোধ।
শিশুর বাবা অখিল গড় জানান, ‘‘রামনবমীর মিছিলে যাব বলে পোশাক পড়ে প্রস্তুত হচ্ছিলাম। দুম করে একটা শব্দ শুনি। বাইরে বেরিয়ে দেখি পুরসভার গাড়ি চাপা দিয়েছে। বাড়ির সামনে খেলা করছিল ছেলে। পুরসভার আবর্জনা ফেলার গাড়ি চাপা দিয়ে চলে যায়। এর আগে অনেকবার গাড়ি আস্তে চালানোর জন্য হাতজোড় করে বারণ করেছি কিন্তু শুনেনি । ঘরের সামনে এরকম একটা ঘটনা মানতে পারছিনা। আমি বিচার চাই।’’
রাহী হালদার






