TRENDING:

Bengali News: তৈরি হয়েও বন্ধ রঙিন মাছের বাজার, আমতলা থেকে হাওড়ায় ছুটতে হচ্ছে

Last Updated:

সমস্ত পরিকাঠামো এবং আধুনিক মার্কেট তৈরি হলেও চালু করা যাচ্ছে না। এই মার্কেটে বর্তমানে ৮০ টি ঘর আছে। সবকটিই এখন বন্ধ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আমতলায় প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে রঙিন মাছের নতুন বাজার। যার জেরে আশাহত রঙিন মৎস চাষিরা। বাড়ির কাছে বাজার থাকলেও এখনও তাঁদের মাছ বিক্রির জন্য যেতে হচ্ছে বহু দূরের হাওড়াতে।
advertisement

আরও পড়ুন: হারিয়ে যাবে জনপ্রিয় পিকনিক স্পট ফলতা! কারণ সেই নদী ভাঙন

১০ ফ্রেবয়ারি, ২০২১ সালে তৈরি হয়েছিল এই রঙিন মাছের মার্কেট। এখন সেই মার্কেট তালা বন্ধ। মার্কেটটি এখনও পর্যন্ত মাছ ব্যাবসায়ীদের কাছে হস্তান্তরিত করা হয়নি। অথচ ভিতরে আছে সমস্ত পরিকাঠামো। মাছ ব্যাবসায়ীদের বক্তব্য, এরকম নিয়ম করা হয়েছে যে এই মার্কেট তিন বছরের জন্য লিজে দেওয়া হবে। যে বা যারা নেবে তাদের এককালীন টাকা দিতে হবে। যার পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা। আর এখানেই তৈরি হয়েছে সমস্যা। এই শর্তের কারণে কেউ লিজ নিতে আগ্রহী হচ্ছে না।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তাই সমস্ত পরিকাঠামো এবং আধুনিক মার্কেট তৈরি হলেও চালু করা যাচ্ছে না। এই মার্কেটে বর্তমানে ৮০ টি ঘর আছে। সবকটিই এখন বন্ধ। এদিকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর-২ ব্লকের আমতলার উদয়রামপুরের এই মার্কেট দ্রুত চালু করার দাবিতে সরব হয়েছে সব পক্ষ। এই সমস্যার কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোয় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সদস্য চিত্তরঞ্জন কাঁড়ার। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

নবাব মল্লিক

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: তৈরি হয়েও বন্ধ রঙিন মাছের বাজার, আমতলা থেকে হাওড়ায় ছুটতে হচ্ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল