advertisement

River Erosion: হারিয়ে যাবে জনপ্রিয় পিকনিক স্পট ফলতা! কারণ সেই নদী ভাঙন

Last Updated:

এইভাবে চলতে থাকলে আর মাত্র কয়েক বছরের অপেক্ষা, তারপর মুছে যেতে পারে রাজ্যের এই জনপ্রিয় পিকনিক স্পটটি

কমছে নদীর চর
কমছে নদীর চর
দক্ষিণ ২৪ পরগনা: নদী বাঁধের ভাঙন সমস্যায় জর্জরিত জনপ্রিয় পিকনিক স্পট ফলতা। ভাঙন দ্রুত হারে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে পিকনিক স্পটটি সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। বছর দু’য়েক আগেও ফলতা পিকনিক স্পট থেকে ৪০০ ফুট দূরে ছিল নদী। কিন্তু সেই দূরত্ব এখন এসে ঠেকেছে মাত্র ৫০ ফুটে।
এইভাবে চলতে থাকলে আর মাত্র কয়েক বছরের অপেক্ষা, তারপর মুছে যেতে পারে রাজ্যের এই জনপ্রিয় পিকনিক স্পটটি। এবছর শীতকালে অনেক পর্যটক এলেও ফিরে যেতে হয়েছে একরাশ হতাশা নিয়ে। অনেকের দাবি, পরিকাঠামোর অভাব রয়েছে এখানে। শৌচালয় ও পানীয় জলের সমস্যা রয়েছে। সবথেকে বড় সমস্যা হল নদীর চর কমে যাওয়া‌। এই চরের ভাঙন রুখতে অবিলম্বে বাঁধ তৈরির দাবি তুলেছেন স্থানীয়রা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন আগের মত আর পর্যটক আসেন না। পরিকাঠামোগত সমস্যা ও অন্যান্য কারণে তাঁরা মুখ ফেরাচ্ছেন ফলতা থেকে। যদিও এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গির খান জানান, ওই জায়গাটিকে বাঁচানোর জন্য সেচ দফতর ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাকি সমস্যাগুলি দ্রুত সমাধান করে দেওয়া হবে।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
River Erosion: হারিয়ে যাবে জনপ্রিয় পিকনিক স্পট ফলতা! কারণ সেই নদী ভাঙন
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement