TRENDING:

West Medinipur News: এই স্কুলে প্রতিদিন পড়ুয়াদের উপস্থিতির হার ৯৯%! কারন জানলে অবাক হবেন

Last Updated:

পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক এক গ্রামে অবস্থিত নছিপুর আদিবাসী হাইস্কুল। বিদ্যালয়ের ঝুলিতে রয়েছে নির্মল বিদ্যালয় পুরস্কার, শিশুমিত্র পুরস্কার, স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার সহ একাধিক পুরস্কার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: আনন্দ পরিসরে শিক্ষা দান-এমন কথা চালু আছে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর সেই পরিসর‌ই তৈরি করেছিলেন। পশ্চিম মেদিনীপুর জেলাতে আদিবাসী অধ্যুষিত এলাকায় এমন একটি বিদ্যালয় আছে যেখানে এমন পরিসর অফুরন্ত। সেখানে পড়ুয়াদের উপস্থিতির হার ৯৯%!
advertisement

আরও পড়ুন: বিক্ষিপ্ত বৃষ্টিতে শীতের ডালিয়া, চন্দ্রমল্লিকার ব্যাপক ক্ষতির সম্ভাবনা

পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক এক গ্রামে অবস্থিত নছিপুর আদিবাসী হাইস্কুল। বিদ্যালয়ের ঝুলিতে রয়েছে নির্মল বিদ্যালয় পুরস্কার, শিশুমিত্র পুরস্কার, স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার সহ একাধিক পুরস্কার। এখানে লেখাপড়ার পদ্ধতি এতটাই আনন্দদায়ক যে পড়ুয়ারা প্রতিদিন স্কুলে ছুটে ছুটে আসে।

advertisement

সাধারণত দেখা যায়, পড়াশোনা রচাপে ছোট ছোট শিশুরা বিদ্যালয়ে আসতে ভয় পায়। কিন্তু জঙ্গলমহলের প্রত্যন্ত এই ব্লকের বিদ্যালয়ে প্রতিদিনই প্রায় সব পড়ুয়া বিদ্যালয়ে উপস্থিত থাকে। তাও বেশিরভাগ আদিবাসী পরিবারের ছেলেমেয়ে। কিন্তু কেন এই বিদ্যালয়ে শিশুদের আসার এই প্রবণতা? কারণ জানলে অবাক হয়ে যাবেন। বিদ্যালয় একেবারে ঝাঁ চকচকে-তকতকে থাকে, সাজানো-গোছানো। একেবারে শিশু-বান্ধব পরিবেশ গড়ে তোলা হয়েছে। সাজানো-গোছানো বিদ্যালয় চারদিক গাছ গাছালিতে ভরা। পরিস্কার পরিচ্ছন্নতা বিদ্যালয়ের মূল মন্ত্র।

advertisement

View More

ছাত্র-ছাত্রীদের মনের মত করে বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে। দেওয়াল জুড়ে মনীষীদের ছবি, সঙ্গে লেখা হয়েছে তাঁদের মানুষ গড়ার বাণী। বিভিন্ন মনীষীর পাশাপাশি রয়েছে খেলোয়াড়দের মূর্তি, রয়েছে বীর শহিদদের জীবন গাঁথা। বিদ্যালয়ের দেওয়াল, সিঁড়িতে রয়েছে বিভিন্ন মনীষীদের নানা বাণী। যা সামগ্রিক পঠন-পাঠনের সঙ্গে নৈতিক শিক্ষা গড়ে তোলে পড়ুয়াদের মধ্যে। পড়ুয়াদের নিয়ে সপ্তাহে একদিন পরিস্কার পরিচ্ছন্নতা শেখানো হয়। ৩০ মিনিট ধরে চলে সাফাই অভিযান। বিদ্যালয়ের বক্তব্য, পড়ুয়াদের শুধু পাঠ্য শিক্ষা নয়, সামাজিক শিক্ষা দেওয়া প্রয়োজন। সেই মতো বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন:

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বিদ্যালয়ের ক্যাম্পাসে একাধিক মূর্তি বিদ্যালয়ের শোভাকে আরও আকর্ষণীয় করে তুলেছে পড়ুয়াদের কাছে। তাই এখানে প্রতিদিন উপস্থিতির সংখ্যা নিরানব্বই শতাংশ। স্কুলের পরিবেশ বাড়িতে থাকতে দেয় না পড়ুয়াদের। উচ্চ মাধ্যমিক স্কুল ভবন ও স্বচ্ছতা দেখলে আপনিও দেখলে অবাক হবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
কাশীপুরের রাঙামাটির ২০০ বছরের জমিদার বাড়ি,ধ্বংসের মাঝেও ইতিহাস-গৌরবের নীরব সাক্ষী
আরও দেখুন

রঞ্জন চন্দ

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: এই স্কুলে প্রতিদিন পড়ুয়াদের উপস্থিতির হার ৯৯%! কারন জানলে অবাক হবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল