জানলে অবাক হবেন প্রায় দু’লক্ষ ডায়মন্ড স্টোন ব্যবহার করে এই প্রতিমা তৈরি করা হয়েছে। তবে এই ডায়মন্ড স্টোনকে আসল ভাবার কোনও কারণ নেই। প্রতিমা তৈরি হয়েছে ছোট্ট ছোট্ট পুঁতির মতো একধরনের আর্টিফিশিয়াল পাথর দিয়ে। তবে বাইরের কোনও শিল্পী এই প্রতিমা তৈরি করেননি। প্রতিমা তৈরি করেছেন ক্লাবেরই তিন সদস্য। এই প্রসঙ্গে ক্লাবের সদস্য বাবন বিশ্বাস জানিয়েছেন, “প্রতি বছরই আমাদের ক্লাবের তরফ থেকে প্রতিমার উপর বিশেষ চমক থাকে। সে কারণেই এ বছর এই ধরনের প্রতিমা তৈরি করার চিন্তাভাবনা।”
advertisement
প্রায় দু লক্ষের কাছাকাছি ডায়মন্ড স্টোন ব্যবহার করে, সরস্বতী ঠাকুর বানিয়ে একেবারে যেন তাক লাগিয়ে দিল কালনার এই ক্লাব। দীর্ঘ প্রায় দু মাসের প্রচেষ্টায় এই সরস্বতী মূর্তি প্রস্তুত করেছেন তারা। দু’মাস ধরে ক্লাবেরই সদস্য বাবন বিশ্বাস, বিজয় দেবনাথ ও টুবাই বিশ্বাস, তিন জন মিলে বিভিন্ন রংবেরঙের ডায়মন্ড স্টোন বসিয়ে দেবী মূর্তি তৈরি করেছেন।
শুধু এ বছরই নয়, বিগত বছরগুলিতেও বিভিন্ন রকম উপকরণ দিয়ে সরস্বতী ঠাকুর বানিয়েছেন তারা। ক্লাবের সদস্যদের কথায়, “ধানের সামগ্রী, বিভিন্ন মসলা, কাজু, কিসমিস সহ একাধিক জিনিস নিয়ে এর আগে তারা ঠাকুর বানিয়েছেন।” এবছর সেই রকমই এক ভাবনা থেকে এই স্টোনের প্রতিমা তারা তৈরি করেছেন। সব মিলিয়ে ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী যে এই প্রতিমা সকলেরই নজর কাড়বে।





