TRENDING:

Indian Railway: দীপাবলি ও ছট উৎসব শেষে কাজে ফেরার পালা! আদ্রা ডিভিশনে চলবে ৩৬টি পুজো স্পেশাল ট্রেন

Last Updated:

Indian Railway: দীপাবলি ও ছট উৎসব শেষে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য রেল কর্তৃপক্ষ আদ্রা ডিভিশনে ৩৬টি নতুন পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। আজ ১ নভেম্বর শনিবার থেকে যে ট্রেন গুলোর যাত্রা শুরু হল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: দীপাবলি ও ছট্‌ উৎসব উপলক্ষে বাড়তি যাত্রী চাপ সামলাতে ভারতীয় রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল। উৎসবকালীন সময়ে যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও নিরাপদ করতে এই বছর সারা দেশে ১২,০০০-রও বেশি পুজো স্পেশাল ট্রেন চালানো হয়েছে। এরই অংশ হিসেবে আদ্রা ডিভিশনে ৩৬টি পুজো স্পেশাল ট্রেন চলাচল করেছে। আর এবার দীপাবলি ও ছট্‌ উৎসব শেষে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য রেল কর্তৃপক্ষ আদ্রা ডিভিশনে আরও ৩৬টি নতুন পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল।
দীপাবলি ও ছট উৎসবের পর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেলের উদ্যোগ
দীপাবলি ও ছট উৎসবের পর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেলের উদ্যোগ
advertisement

এই ট্রেনগুলি পুরুলিয়া, চান্ডিল, বোকারো স্টিলসিটি, বাঁকুড়া, আদ্রা ও বিষ্ণুপুর প্রভৃতি গুরুত্বপূর্ণ স্টেশনের উপর দিয়ে অতিক্রম করবে। আজ ১ নভেম্বর শনিবার থেকে যে ট্রেনগুলোর যাত্রা শুরু হল।

আরও পড়ুন: প্রথমে টিউশন, তারপর ইউটিউব, আর এখন…সাড়া ফেলে দিয়েছেন দাঁতনের যুবক! শিক্ষকতা করেই রোজগার লক্ষ লক্ষ, কীভাবে?

advertisement

আদ্রা ডিভিশনের উল্লেখযোগ্য পুজো স্পেশাল ট্রেন গুলির মধ্যে রয়েছে:

View More

১. ধানবাদ – ভূবনেশ্বর স্পেশাল

২. তিরুপতি – রক্সৌল স্পেশাল

৩.পোডানুর – বরৌনি স্পেশাল

৪. রাঁচি – গোরখপুর স্পেশাল

৫. রাঁচি – কামাখ্যা স্পেশাল

৬. রাঁচি – জয়নগর স্পেশাল

৭. পূর্ণিয়া কোর্ট – রাঁচি স্পেশাল

৮. জয়নগর – ইটওয়ারি স্পেশাল

৯. গোঁদিয়া – পাটনা – গোঁদিয়া স্পেশাল

advertisement

১০. দূর্গ – পাটনা এক্সপ্রেস — বোকারো স্টিল সিটি স্টেশন হয়ে চলাচল করবে।

১১. পুরী – ঝাঁসি স্পেশাল — আদ্রা, বাঁকুড়া ও বিষ্ণুপুর হয়ে চলবে।

১২. বক্সার – টাটানগর স্পেশাল — চান্ডিল – পুরুলিয়া – জয়চন্ডী পাহাড় রুটে চলাচল করবে।

আরও পড়ুন: রবি থেকেই উন্নতি আবহাওয়ার! ‘মন্থা’ এখন কোথায়? দক্ষিণের কোন কোন জেলায় ঝড়বৃষ্টি হবে? বড় আপডেট দিল হাওয়া অফিস

advertisement

যাত্রী নিরাপত্তা ও সুষ্ঠু পরিষেবার জন্য রেল কর্তৃপক্ষ বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে। আদ্রা ডিভিশনের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে অতিরিক্ত রেল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যাত্রী সহায়তায় প্ল্যাটফর্মে অতিরিক্ত টিকিট চেকিং স্টাফ ও কর্মী নিয়োগ করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
করলেন হরিনাম সংকীর্তন! ভোগ রান্না থেকে শুরু করে প্রসাদ বিতরণ, অন্য মেজাজে বিজেপি প্রার্থী রেখা পাত্র
আরও দেখুন

এছাড়াও ভিড় নিয়ন্ত্রণে রাখার জন্য প্ল্যাটফর্মে বেরিকেডিং ও যাতায়াত ব্যবস্থাও আরও শক্তিশালী করা হয়েছে। রেলের এই উদ্যোগে উৎসব-পরবর্তী সময়ে যাত্রীদের যাত্রা আরও স্বচ্ছন্দ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railway: দীপাবলি ও ছট উৎসব শেষে কাজে ফেরার পালা! আদ্রা ডিভিশনে চলবে ৩৬টি পুজো স্পেশাল ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল