TRENDING:

Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন

Last Updated:

Purulia Tourism: সময়ের স্রোতে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের এই গুহা আজ শুধুমাত্র একটি প্রাচীন স্থাপনা নয়, বরং ইতিহাস, বিশ্বাস ও রহস্যে মোড়া এক গুরুত্বপূর্ণ নিদর্শনে পরিণত হয়েছে। 

Choose
News18 on Google
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ের প্রায় ২০০ বছরের প্রাচীন গুপ্ত গুহা আজ পাহাড়ের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। এক সময় জয়চন্ডী পাহাড়ে আসা পর্যটকদের কাছে এই গুহার অস্তিত্ব প্রায় অজানাই ছিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকা এই গুহা সম্পর্কে এখন ধীরে ধীরে জানতে পারছেন সাধারণ মানুষ। বর্তমানে সহজেই সেখানে প্রবেশের সুযোগ থাকায় পর্যটক ও ইতিহাসপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে।
advertisement

স্থানীয় সূত্র ও লোককথা অনুযায়ী, প্রায় ২০০ বছর আগে হিমালয় থেকে তপস্যার উদ্দেশ্যে যাত্রা করে এই নির্জন পাহাড়ি অঞ্চলে এসে পৌঁছন এক সাধক, বংশীধারী যোগী বাবা। গভীর সাধনা ও ধ্যানের জন্য নির্জনতা এবং প্রকৃতির সান্নিধ্যকে বেছে নিয়ে তিনি পাহাড়ের নিচে নিজ হাতে এই গুহা নির্মাণ করেন। ওই সাধক দীর্ঘদিন এই গুহাতেই বসবাস করে তপস্যায় মগ্ন ছিলেন বলে বিশ্বাস করা হয়। পরবর্তীকালে তিনি অন্যত্র চলে যান, তবে রেখে যান তাঁর সাধনাস্থল ও রহস্যঘেরা এই গুহা। গভীর সাধনার জন্য তিনি পাহাড়ের নিচে এই গুহা নির্মাণ করে সেখানেই বসবাস শুরু করেন।

advertisement

আরও পড়ুনঃ স্কিনে কোনও ট্যান নেই, একটা ব্রণও হয় না! সলমনের নায়িকা আজও মানেন ঠাকুমার ‘এই’ ফেসিয়াল পদ্ধতি, আপনিও বানিয়ে ব্যবহার করুন

আরও পড়ুনঃ কারও ডায়ালিসিস চলছে, কেউ ভেন্টিলেশনে! ভেজাল দুধ পেটে যেতেই ভয়ঙ্কর অসুস্থতা! কেনার আগে দুধ খাঁটি কিনা বুঝবেন কীভাবে? জানুন সহজ উপায়

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
আরও দেখুন

নির্জনতা, প্রকৃতির সান্নিধ্য এবং পাহাড়ঘেরা পরিবেশ তাঁর তপস্যার জন্য আদর্শ ছিল বলেই মনে করা হয়। সময়ের স্রোতে এই গুহা আজ শুধুমাত্র একটি প্রাচীন স্থাপনা নয়, বরং ইতিহাস, বিশ্বাস ও রহস্যে মোড়া এক গুরুত্বপূর্ণ নিদর্শনে পরিণত হয়েছে। পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক আবহ এবং অতীতের স্মৃতিবাহী এই গুপ্ত গুহা আজ জয়চন্ডী পাহাড়ে আগত পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল