TRENDING:

West Bardhaman News: জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু দু'জনের! সচেতনতার অভাব কি বাড়িয়ে দিচ্ছে বিপদ?

Last Updated:

West Bardhaman News: জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বাইক। মৃত্যু দুই যুবকের। দুর্গাপুর ডিভিসি মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। আবেগ, উত্তেজনার বসে লাগামছাড়া গতিতে বাইক চালাচ্ছেন। আর তার ফলেই যখন তখন হারিয়ে ফেলছেন নিয়ন্ত্রণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বাইক। মৃত্যু দুই যুবকের। দুর্গাপুর ডিভিসি মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। জানা গিয়েছে, বাইকটি আসানসোলের দিক থেকে মুচিপাড়া অভিমুখে যাচ্ছিল। সে সময়েই সজোরে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের ডিভাইডারের পোলে। বাইক থেকে ছিটকে পড়েন দু’জনেই। তারপরেই সংজ্ঞাহীন হয়ে যান।
advertisement

ঘটনার পরেই প্রত্যক্ষদর্শীরা ছুটে আসেন সেখানে। ছুটে আসেন পুলিশকর্মীরা। গুরুতরভাবে আহত দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কিন্তু সেখানে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। জানা গিয়েছে, দুজনেই দুর্গাপুরের এসবি মোড় এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী আকাশ দাস, অন্যজন ৩২ বছর বয়সী তালিভ শেখ। ডিভিসি মোড়ের উড়ালপুলের নীচে এই দুর্ঘটনা হয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

কিন্তু এমন দুর্ঘটনা কেন হচ্ছে বারবার? প্রশ্ন তুলছেন অনেকেই। বিশেষজ্ঞদের ধারণা, বাইক নিয়ে গতির লড়াই দেখাতে উৎসাহী হয়ে উঠছে যুব সমাজের একটা অংশ। সে সময় নিজেদের নিরাপত্তা বা ট্রাফিক আইন মাথায় থাকছে না। আবেগ, উত্তেজনার বসে লাগামছাড়া গতিতে বাইক চালাচ্ছেন। আর তার ফলেই যখন তখন হারিয়ে ফেলছেন নিয়ন্ত্রণ। যার ফল হচ্ছে এমন মর্মান্তিক। যাচ্ছে প্রাণ।

advertisement

আরও পড়ুনঃ Murshidabad News: জাতীয় স্তরের যোগাসনে সাফল্য! জেলার মুখ উজ্জ্বল করল চারজন

View More

উল্লেখ্য, পুলিশ প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনা রোধ করতে নানাভাবে পদক্ষেপ করা হয়েছে। জাতীয় সড়কের নিরাপত্তা সুনিশ্চিত করতে লাগানো হয়েছে বহু সিসিটিভি। পাশাপাশি পুলিশ কর্মীরা নজরদারি চালাচ্ছেন। তাছাড়া সেফ ড্রাইভ, সেভ লাইফ এর মাধ্যমে মানুষজনকে সচেতন করা হচ্ছে। হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণে রেখে বাইক চালানো সম্পর্কে বোঝানো হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও অনেকে অসচেতনতামূলক মনোভাব সঙ্গী করে রাস্তায় নামছেন। যার ফলে এমন দুর্ঘটনা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কমে গেল বিড়ি শিল্পে জিএসটি, সুফল কি পাবেন মুর্শিদাবাদের কয়েক লক্ষ বিড়ি শ্রমিক? দাম কমবে?
আরও দেখুন

নয়ন ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু দু'জনের! সচেতনতার অভাব কি বাড়িয়ে দিচ্ছে বিপদ?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল