advertisement

Madhyamik Examination 2026: মাধ্যমিকের প্রথম দিনেই গুরুতর অসুস্থ পরীক্ষার্থী, পরীক্ষা শুরুর আগেই তড়িঘড়ি ভর্তি হাসপাতালে

Last Updated:

Madhyamik Examination 2026: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই চরম উদ্বেগের ছবি ধরা পড়ল কালনা মহকুমায়। পরীক্ষা শুরুর ঠিক আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পরীক্ষা কেন্দ্র থেকে সরাসরি ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে।

অসুস্থ পরীক্ষার্থী 
অসুস্থ পরীক্ষার্থী 
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই চরম উদ্বেগের ছবি ধরা পড়ল কালনা মহকুমায়। পরীক্ষা শুরুর ঠিক আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পরীক্ষা কেন্দ্র থেকে সরাসরি ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে। সোমবার বেলা সাড়ে বারোটা পর্যন্ত অসুস্থতার কারণে ওই ছাত্রী পরীক্ষায় বসতে পারেনি।
জানা গিয়েছে, অসুস্থ পরীক্ষার্থীর নাম তানিশা খাতুন (১৬)। সে কালনা থানার অন্তর্গত বেগপুর পঞ্চায়েতের পার সাহাপুর এলাকার বাসিন্দা এবং বেগপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় তার পরীক্ষাকেন্দ্র পড়েছিল কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় তানিশার। পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে পড়লে সে অজ্ঞান হয়ে যায়।
advertisement
আরও পড়ুন-জানুয়ারির শেষেই মেগা খেলা শুরু…! এই ৩ রাশিকে কোটিপতি বানাবেন শনিদেব, লাগবে বাম্পার ‘লটারি’, বাধা-বিপত্তি চূর্ণ বিচূর্ণ
বিষয়টি নজরে আসতেই পরীক্ষা কেন্দ্রের শিক্ষক ও কর্মীরা তড়িঘড়ি ব্যবস্থা নেন এবং তাকে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখছেন। পরীক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! শনির রাশিতে সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরল রাজযোগ, ৬ রাশির পোয়া বারো, ফেব্রুয়ারিতে ভাগ্য খুলবে কাদের
এদিকে, গোটা বিষয়টি নিয়ে জেলা মনিটরিং কমিটির পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির সদস্য দেবব্রত মণ্ডল সোমবার জানান, অসুস্থ পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা পরীক্ষার উপযোগী হলে, হাসপাতালেই মাধ্যমিক পরীক্ষার সমস্ত রকম ব্যবস্থা করা হবে। শিক্ষা দফতরের তরফে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Examination 2026: মাধ্যমিকের প্রথম দিনেই গুরুতর অসুস্থ পরীক্ষার্থী, পরীক্ষা শুরুর আগেই তড়িঘড়ি ভর্তি হাসপাতালে
Next Article
advertisement
ভোটার তালিকায় হতবাক বিডিও পরিবার...! নামের পাশে ‘Under Adjudication’, শুনানি সত্ত্বেও এই 'ট্যাগ' কেন? কমিশনের কাছে চাইছে জবাব!
ভোটার তালিকায় হতবাক বিডিও পরিবার..! নামের পাশে ‘Adjudication’, শুনানি সত্ত্বেও এই 'ট্যাগ'?
  • ভোটার তালিকা দেখেই চক্ষুচড়কগাছ বিডিও পরিবারের! শুনানি সত্ত্বেও বিডিও-সহ পাঁচ পাঁচজনের নামের পাশে ‘Under Adjudication’ ট্যাগ কেন? ক্ষুব্ধ পরিবার কমিশনের কাছে চাইছে জবাব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement