Murshidabad News: মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা! বাইক আরোহী মহিলাকে পিষে দিল লরি, রাস্তার উপর দেহ রেখে শুরু বিক্ষোভ
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Murshidabad News: অভিযোগ, শুধু ধাক্কা দিয়েই লরিটি থামেনি। বাইক আরোহী মহিলাকে পিষেও দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। পিছন থেকে ধাক্কা দিয়ে বাইক আরোহী এক বয়স্ক মহিলাকে পিষে দিল লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই মহিলার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাইক চালককে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সামশেরগঞ্জের চাঁদপুর বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাকবাংলোর দিক থেকে পাকুরের দিকে যাচ্ছিল একটি বাইক। বাইকে ছিলেন প্রায় ৫০ বছর বয়সী এক মহিলা। চাঁদপুর অন্তরদীপা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছনোর সময় পিছন দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে।
আরও পড়ুনঃ ঢোল-ধামসার তালে আদিবাসী জীবনের উচ্ছ্বাস! নাচে-গানে সুখ-সমৃদ্ধি-মঙ্গল কামনা, পুরুলিয়ায় জমজমাট কারাম উৎসব
অভিযোগ, শুধু ধাক্কা দিয়েই লরিটি থামেনি। বাইক আরোহী মহিলাকে পিষেও দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ছুটে এসে আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে লরি চালক দুর্ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতদেহ রাস্তায় পড়ে থাকতেই চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দেহ রাস্তার উপর রেখেই শুরু হয় বিক্ষোভ। অবিলম্বে এলাকায় যান নিয়ন্ত্রণের দাবিতে সরব হন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Feb 02, 2026 1:55 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা! বাইক আরোহী মহিলাকে পিষে দিল লরি, রাস্তার উপর দেহ রেখে শুরু বিক্ষোভ











