advertisement

Purulia News: ঢোল-ধামসার তালে আদিবাসী জীবনের উচ্ছ্বাস! নাচে-গানে সুখ-সমৃদ্ধি-মঙ্গল কামনা, পুরুলিয়ায় জমজমাট কারাম উৎসব

Last Updated:

Purulia News: রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত আদিবাসী নারী-পুরুষেরা নৃত্য ও গানের মাধ্যমে উৎসবকে করে তুলেছেন আরও প্রাণবন্ত। ঢোল-ধামসার তালে তালে ধর্মীয় আচার-অনুষ্ঠানে মেতে ওঠেন সকলে।

+
কারাম

কারাম উৎসব

পুরুলিয়া, শান্তনু দাসঃ আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে আদিবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান কারাম উৎসব। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের বিভিন্ন আদিবাসী গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করেই পুরুলিয়ার আদিবাসী গ্রামগুলিতে প্রতিবছর এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নিজস্ব সংস্কৃতি, লোকাচার ও ঐতিহ্যকে সমাজের সামনে তুলে ধরাই এই কারাম উৎসবের মূল উদ্দেশ্য। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত আদিবাসী নারী-পুরুষেরা নৃত্য ও গানের মাধ্যমে উৎসবকে করে তুলেছেন আরও প্রাণবন্ত। ঢোল-ধামসার তালে তালে ধর্মীয় আচার-অনুষ্ঠানে মেতে ওঠেন সকলে।
আরও পড়ুনঃ স্মার্টফোন ছেড়ে পরিবেশ রক্ষার পাঠ! বর্ধমানের স্কুলে তৈরি হল ১০৫ জন ‘সবুজ সুপারহিরো’, হাতেকলমে শিখল তিন ‘R’ মন্ত্রের গুরুত্ব
এই উৎসব উপলক্ষে কারাম দেবতার আরাধনায় নানা পুজো-পার্বণ ও ধর্মীয় রীতিনীতির পালন করা হয়। আদিবাসী সমাজের বিশ্বাস অনুযায়ী, কারাম উৎসবের মাধ্যমে সুখ, সমৃদ্ধি ও মঙ্গলের কামনা করা হয়। বর্তমানে কাশীপুরের ভুরকুড়া গ্রামে জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব পালিত হচ্ছে।
advertisement
advertisement
গ্রামের বাসিন্দা ও উৎসবে অংশগ্রহণকারী যুবক নরেশ পাঁওরিয়া জানান, কারাম উৎসব তাঁদের বংশপরম্পরায় চলে আসছে। আদিবাসী সমাজের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঘী পূর্ণিমার সময় দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কারাম উৎসবকে কেন্দ্র করে পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলি এখন আনন্দ ও উৎসাহে ভরপুর। এই উৎসবের মধ্য দিয়েই আদিবাসী সংস্কৃতির স্বতন্ত্র ও বৈচিত্র্যময় রূপ স্পষ্টভাবে ফুটে উঠছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: ঢোল-ধামসার তালে আদিবাসী জীবনের উচ্ছ্বাস! নাচে-গানে সুখ-সমৃদ্ধি-মঙ্গল কামনা, পুরুলিয়ায় জমজমাট কারাম উৎসব
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement