TRENDING:

Half Marathon: তমলুকে হাফ ম্যারাথনের মেগা আসর! ৪০ হাজার টাকা-ট্রফি জিতে বাজিমাত বিজয়ীর, তালিকায় আর কারা

Last Updated:

East Medinipur Half Marathon: তমলুকে সাড়ম্বরে আয়োজিত হল হাফ ম্যারাথন। প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী পেলেন ট্রফি ও নগদ ৪০ হাজার টাকা। বাকি অংশগ্রহণকারীদের জন্য কী কী পুরস্কার ছিল? কে জয়ী হলেন এই মেগা ইভেন্টে? জেনে নিন বিস্তারিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: তমলুকে হাফ ম্যারাথন দৌড় চমক দিল উত্তরপ্রদেশের প্রতিযোগীরা। প্রথম দশে উত্তরপ্রদেশের চারজন প্রতিযোগী। এর পাশাপাশি ঝাড়খণ্ড বিহার ও ওড়িশার প্রতিযোগীরাও ছাপিয়ে গেল অন্যান্য প্রতিযোগীদের থেকে। দৌড় প্রতিযোগিতার সবচেয়ে উঁচুস্তরের প্রতিযোগিতা হল ম্যারাথন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতার ইতিহাস অনেক পুরনো। ৪২ কিলোমিটারের ম্যারাথনকে বলা হয় পূর্ণাঙ্গ ম্যারাথন দৌড়। আর ২১ কিলোমিটার দৌড় বলা হয় হাফ ম্যারাথন দৌড়। তমলুকে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজিত হয়। জেলার ও রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই হাফ ম্যারাথন দৌড়ে।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ইয়ুথ স্পোটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ২১ কিমি মিনি ম্যারাথন প্রতিযোগিতা, শুরু হয় মেছেদা কেটিপিপি মোড় থেকে। তমলুক শহর ঘুরে শেষ হয় তমলুকের তমলুক ইউথ স্পোর্টিং ক্লাব সংলগ্ন শংকরআড়া বাসপুলে। হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় দুশো’র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। ওই ক্লাবে আয়োজনে ২০২৬ সালে এই হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ৩১ বছরে পড়ল। এই মিনি ম্যারাথন দেখার জন্য রাস্তার পাশে ভিড় জমায় উৎসাহী দর্শক, পাশাপাশি রাস্তার পাশে থাকা সমস্ত ক্লাবগুলি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

advertisement

আরও পড়ুন: চোখের জল আর দু’হাত ভরা আশীর্বাদ! মাধ্যমিক পরীক্ষার আগেই মৌসুনি দ্বীপ ছাড়ল পরীক্ষার্থীরা, আবেগঘন মুহূর্ত মন কাড়ল সবার

হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজকরা জানান, আন্তর্জাতিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সমস্ত নিয়ম মেনে এদিনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এই দৌড় প্রতিযোগিতা নিয়ে তমলুক শহরের পাশাপাশি জেলাবাসীর মধ্যে আলাদা উন্মাদনা দেখা যায় প্রতিবছর। এবারও তার অন্যথা হয় নি। হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর প্রদেশ, ঝাড়খন্ড বিহার এবং ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন।’ তমলুক শহরের এই হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় চমক দেয় ভিন রাজ্যের প্রতিযোগীরা। বিশেষ করে উত্তরপ্রদেশের প্রতিযোগীরা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

২১ কিমিতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম হন উত্তরপ্রদেশের আরিফ আলি, তাঁর সময় লেগেছে ১ ঘন্টা ১ মিনিট ২৭ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের অনুপম মাহাতো, তাঁর সময় লেগেছে ১ ঘন্টা ১ মিনিট ৩৩ সেকেন্ড। উত্তরপ্রদেশের গণেশ কুমার তৃতীয় হয়েছেন, তাঁর সময় লেগেছে ১ ঘন্টা ২ মিনিট ৩০ সেকেন্ড।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
‘লার্ন উইথ ফান’! কঠিন সমাধান এবার নিমেষে, বসিরহাটের স্কুলে চালু হল অঙ্কের ল্যাবরেটরি
আরও দেখুন

হাফ ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল ৪০ হাজার টাকা এবং ট্রফি। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৩০ ও ২০ হাজার টাকা এবং ট্রফি। এই হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় দশম স্থান পর্যন্ত আর্থিক পুরস্কার দেওয়া হয়। এর পাশাপাশি মহিলাদের মধ্যে প্রথম তৃতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়। তমলুকের এবারের হাফ ম্যারাথন প্রতিযোগিতায় জয় জয় কার উত্তর প্রদেশের প্রতিযোগীদের। প্রথম স্থানের পাশাপাশি ১ থেকে ১০ নম্বরের মধ্যে চারজন প্রতিযোগী রয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Half Marathon: তমলুকে হাফ ম্যারাথনের মেগা আসর! ৪০ হাজার টাকা-ট্রফি জিতে বাজিমাত বিজয়ীর, তালিকায় আর কারা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল