Team India Semi final Equation: প্রথমে ব্যাট করলে আর রান তাড়া করলে জিম্বাবুয়েকে কত ব্যবধানে হারাতে হবে ভারতকে? রইল NRR ঠিক করার অঙ্ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How Team India Can Qualify For T20 World Cup 2026 Semi Final: পরিস্থিতি এই জায়গায় পৌছে গিয়েছে যে সুপার এইটের বাকি দুটি ম্যাচ ভারতের কাছে এখন ডু অর ডাই। ম্যাচ জেতার পাশাপাশি নেট রানরেটও বাড়াতে হবে ভারতকে।
advertisement
1/7

গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও সুপার এইটের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেতে হয়েছে ভারতীয় দলকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে লজ্জার হার ভারতের পরবর্তী রাউন্ডে যাওয়ার সব হিসেব-নিকেশ ওলট-পালট করে দিয়েছে।
advertisement
2/7
পরিস্থিতি এই জায়গায় পৌছে গিয়েছে যে সুপার এইটের বাকি দুটি ম্যাচ ভারতের কাছে এখন ডু অর ডাই। ম্যাচ জেতার পাশাপাশি নেট রানরেটও বাড়াতে হবে ভারতকে। ফলে চাই বড় ব্যবধানে জয়।
advertisement
3/7
৭৬ রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে ভারতের নেট রানরেট হয়ে গিয়েছে -৩.৮০০। ফলে বড় ব্যবধানে জেতার পরও অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। যদি দক্ষিণ আফ্রিকা ও ভারত তাদের সব ম্যাচ জেতে তাহলে কোনও অঙ্ক আসবে না। কিন্তু ৩টি দল ২টি করে জয় পেলেই সমস্যা।
advertisement
4/7
ফলে জয়ের সঙ্গে সঙ্গে ভারতকে নেট রানরেটও বাড়িয়ে রাখতে হবে। ভারতের পরের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। শেষ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ফলে জিম্বাবুয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। তাই রানরেট ভাল জায়গায় আনতে জিম্বাবুয়ে ম্যাচকেই টার্গেট করতে হবে।
advertisement
5/7
জিম্বাবুয়ের বিরুদ্ধে যদি ভারত আগে ব্যাট করে, তাহলে অন্তত ৮০ রানের ব্যবধানে জিততে হবে। এমন বড় জয় তাদের মাইনাসে থাকা নেট রান রেট অনেকটাই কমাতে পারে এবং পয়েন্ট সমান হলে এগিয়ে থাকার সম্ভাবনাও বাড়াবে।
advertisement
6/7
আর যদি ভারত রান তাড়া করে, তাহলে ম্যাচ যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। উদাহরণস্বরূপ, ১৫০ রানের লক্ষ্য ১০–১২ ওভারের মধ্যে তাড়া করে জিততে পারলে নেট রান রেট অনেক বেশি বাড়বে, যা শেষ ওভারে জয়ের তুলনায় অনেক বড় সুবিধা দেবে।
advertisement
7/7
জয়ের ব্যবধান খুবই গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ আফ্রিকা যদি একটি ম্যাচ হারে এবং ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়ে দুটি ম্যাচ জিতে যায়, তাহলে ৪ পয়েন্টে তিন দলের টাই হতে পারে। সে ক্ষেত্রে শীর্ষ দুই দল নির্ধারণ করা হবে নেট রানরেট অনুযায়ী।