TRENDING:

KKR : ম্যাচ না জিতে আইপিএলের প্রথম পয়েন্ট পেল কেকেআর! নারিন, বরুণের মতো তারকা কেন বাদ? জানা গেল বড় কারণ

Last Updated:
KKR vs PBKS : একই ম্যাচে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের মতো দুই তারকাকে বাদ দিল কেকেআর! পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ না জিতেই এক পয়েন্ট পেল কেকেআর।
advertisement
1/5
নারিন, বরুণের মতো তারকাকে কেন বাদ দিল কেকেআর? জানা গেল বড় কারণ
আইপিএলের প্রথম দুটো ম্যাচে হার। অবশেষে তৃতীয় ম্যাচ থেকে পয়েন্ট ঘরে তুলল কেকেআর। তবে জিতে নয়। এদিন কেকেআর-পঞ্জাব ম্যাচ বাতিল হয় ইডেনে। কলকাতায় ব্যাপক ঝড়বৃষ্টির জন্য। তবে এই ম্যাচে উল্লেখযোগ্য একটা ঘটনা ঘটল। কেকেআর সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর মতো দুই তারকাকে প্রথম একাদশে রাখেনি।
advertisement
2/5
প্রায় ৩৮ বছর বয়স হলেও নারিন এখনও প্রতিটি টি-২০ লিগে নিজের দক্ষতার ছাপ রাখছেন। অন্যদিকে সাম্প্রতিক কিছু ওঠানামা থাকলেও বরুণ চক্রবর্তী ২০২৬ টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এবং ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। নারিন কেকেআরের অনেকদিনের ক্রিকেটার। বরুণ এখন কেকেআরের ভরসা। তবুও দুজন এই ম্যাচে বাদ!
advertisement
3/5
নারিন ও বরুণ এবার আইপিএলের প্রথম দুটো ম্যাচে আহামরি পারফর্ম করতে পারেননি। তবে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক যে তাঁদের উপর ভরসা করছেন না এমন নয়। কেকেআর ক্যাপ্টেন রাহানে এদিন জানান, বাধ্য হয়েই দুই তারকাকে দলের বাইরে রাখতে হয়েছে। ব্যাপারটা কী!
advertisement
4/5
গত ম্যাচে ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান বরুণ। তাই আজ তাঁর বদলে দলে নবদীপ সাইনি। যদিও গতকাল অনুশীলনে বরুণ বোলিং করেছিলেন। ফলে চোট নিয়েও কী করে বোলিং করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। তা হলে কি তাঁকে অফ ফর্মের জন্যই এই ম্যাচে বাদ দেওয়া হল!
advertisement
5/5
গত ম্যাচে ভাল পারফর্ম করতে পারেননি নারিন। এই ম্যাচে তাঁর বদলে কেকেআরের প্রথম একাদশে রভম্যান পাওয়েল। জানানো হয়েছে, সুনীল নারিন অসুস্থ। তাই তাঁকে এদিন দলের বাইরে রাখা হয়। কেকেআর-পঞ্জাব ম্যাচ এদিন বৃষ্টির জেরে বাতিল হয়। দুই দল পেল এক পয়েন্ট করে।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR : ম্যাচ না জিতে আইপিএলের প্রথম পয়েন্ট পেল কেকেআর! নারিন, বরুণের মতো তারকা কেন বাদ? জানা গেল বড় কারণ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল