TRENDING:

South 24 Parganas News: গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতি

Last Updated:

জয়নগরের গৌরহাট বাজারের গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতি। ডাকাত দল সিন্দুক ভেঙে বিপুল সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি গয়নার দোকানে। জয়নগরের গৌরহাট বাজারের ঘটনা। প্রায় আড়াই লক্ষ টাকার গয়না নিয়ে চোর চম্পট দেয় বলে দোকান মালিকের দাবি। এই ডাকাতির ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
advertisement

আরও পড়ুন: পড়ুয়াদের না দিয়ে ভাঙাওয়ালাকে সবুজ সাথীর সাইকেল বিক্রি করেছেন প্রধান শিক্ষক! ধুন্ধুমার হুগলির স্কুলে

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ১ টা নাগাদ ওই গয়নার দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর লোহার সিন্দুক ভেঙে আড়াই লক্ষ টাকার বেশি মূল্যের সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল জয়নগরের ওই সোনার দোকানে হানা দিয়েছিল বলে খবর। যাওয়ার সময় প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরা হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

advertisement

ওই গয়নার দোকানের মালিক জানান, ডাকাতির সময় দোকানে দু-একজন লোক ছিল। তাদেরকে মারধর করে মুখ হাত বেঁধে ফেলে দেয় ডাকাতরা। তারপর তাদের চোখের সামনেই সিন্দুক ভেঙে সবকিছু নিয়ে পালায়। তিনি পুলিশের কাছে ডাকাত দলকে ধরে খোয়া যাওয়া গয়না ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

View More

এই ঘটনার পর জয়নগরের গৌরহাট বাজারের বাকি ব্যবসায়ীরাও আতঙ্কিত। তাঁরা বলেন, এভাবে যদি চুরি ছিনতাই হয় তবে কীভাবে ব্যবসা হবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল