TRENDING:

South 24 Parganas News: পরিশ্রুত পানীয় থেকে জমা জল! জল‌যন্ত্রনার সমাধান ডায়মন্ড হারবারে

Last Updated:

পরিশ্রুত পানীয় জল পৌঁছাবে ডায়মন্ড হারবার মহাকুমায়। এর সঙ্গে জমা জল ঠেলে বের করে দেবে জ্যাক পুশ। সব মিলিয়ে জলের সবরকম সমস্যার সমাধান হবে দ্রুত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার: খুব শীঘ্রই পরিশ্রুত পানীয় জল পৌঁছাবে ডায়মন্ড হারবার মহাকুমা এলাকার বিভিন্ন জায়গায়। যা নিয়ে খুশি সকলেই। এই কাজ প্রায় শেষের দিকে। ডোঙারিয়া থেকে এই জল আসবে। এ নিয়ে ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস জানিয়েছেন, কাজ জোরকদমে চলছে‌। শুধু পানীয় জল পৌঁছে দেওয়া নয়, ডায়মন্ড হারবারের বৃষ্টির জমা জল বের করার পরিকল্পনা করা হয়েছে। শহরের চারিদিকে যে নিকাশী খাল রয়েছে তা পরিষ্কার করা হবে।
advertisement

আরও পড়ুন: বাঁধে কাজ চলাকালীন তলিয়ে গেল জেসিবি! সুন্দরবনে সঠিক উপায়ে সংস্কারের দাবি স্থানীয়দের 

এর সঙ্গে ডায়মন্ড হারবারে চারটি জ্যাক পুশ বসছে। যা জল ঠেলে বাইরের দিকে বের করে দেবে। সব মিলিয়ে জলের সবরকম সমস্যার সমাধান হবে দ্রুত। পানীয় জল পরিশুদ্ধ রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কাজগুলি শেষ হলে ডায়মন্ড হারবার শহর শুধু নয়। ডায়মন্ড হারবার মহাকুমা এলাকার মানুষজন উপকৃত হবেন। যার জেরে খুশি সকলেই। এই কাজ শেষের পর ডায়মন্ড হারবার অন্যান্য এলাকার থেকে পানীয় জলের সমস্যা সমাধানে দৃষ্টান্ত হয়ে থাকবে তার আর বলার অপেক্ষা রাখেনা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পরিশ্রুত পানীয় থেকে জমা জল! জল‌যন্ত্রনার সমাধান ডায়মন্ড হারবারে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল