TRENDING:

South 24 Parganas News: পাটুনিঘাটার লক্ষ্মীপুজোয় এবার শস‍্যের বীজ দিয়ে লক্ষ্মীপ্রতিমা নির্মিত

Last Updated:

মথুরাপুরের পাটুনিঘাটাতে লক্ষ্মীপুজোতেও ফুটে উঠল বনেদিয়ানার ছোঁয়া। পাটুনিঘাটার মন্ডল পরিবারের লক্ষীপুজো এবছর ৬৮ বছরে পদার্পন করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মথুরাপুর : মথুরাপুরের পাটুনিঘাটাতে লক্ষ্মীপুজোতেও ফুটে উঠল বনেদিয়ানার ছোঁয়া। পাটুনিঘাটার মন্ডল পরিবারের লক্ষীপুজো এবছর ৬৮ বছরে পদার্পন করেছে। পাটুনিঘাটার এই পুজো ঘরোয়া পুজো হিসাবে পরিচিত হলেও বর্তমানে তা রূপ নিয়েছে সার্বজনীন লক্ষ্মীপুজোয়। এবছর এই পাটুনিঘাটার লক্ষীপুজোয় শস‍্যের বীজ দিয়ে তৈরি করা হয়েছে লক্ষ্মীপ্রতিমা। দুর্গাপুজো শেষ হওয়ার পর মথুরাপুরের পাটুনিঘাটার এই লক্ষ্মীপুজো এলাকায় খুশির বাতাবরণ তৈরি করে। উৎসবের আমেজকে আরও দীর্ঘায়িত করে এই পুজো। ৬৮ বছর ধরে এলাকায় এই পুজো হয়ে আসছে।
advertisement

আগে এটি মন্ডল পরিবারের পুজো থাকলেও, বর্তমানে গ্রামের সকল ব‍্যক্তিরা মিলে এই পুজো করে থাকেন। ৩ মাস আগে থেকে এই পুজোর প্রস্তুতি শুরু হয়েছিল পাটুনিঘাটায়। প্রায় ২ লাখ টাকা বাজেটে এই পুজোর মন্ডপ এবং প্রতিমা তৈরি করা হয়েছে। এই পুজোর মন্ডপ এবং প্রতিমা তৈরি করতে বাইরে থেকে কোনো কারিগর আনা হয় না।

advertisement

আরও পড়ুনঃ কৃষ্ণচন্দ্রপুরে অভিনব লক্ষ্মীপুজো! সঙ্গে রামের শিবপুজো

গ্রামের ছোটো থেকে বড় সবাই হাত লাগিয়ে এই পুজোর মন্ডপ এবং প্রতিমা তৈরি করে। প্রতিবছর পাটুনিঘাটার এই পুজো এলাকায় প্রভাব বিস্তার করে। এবছর এই পুজো দেখতে প্রথমদিনেই প্রায় হাজার খানেক স্থানীয় বাসিন্দা সেখানে উপস্থিত হয়েছিলেন। আগে এই পুজো ছোটো আকারে করা হলেও। গত ১০ বছর ধরে এই পুজো বড়ো আকারে পালন করা হচ্ছে এলাকায়।

advertisement

আরও পড়ুনঃ শিশুবান্ধব স্কুল তৈরি করতে অভিনব উদ্যোগ

ফলে আগের থেকে দর্শক আরও বেশি পরিমাণে আসছে। এই পুজো নিয়ে মন্ডল পরিবারের এক সদস‍্য পলাশ মন্ডল জানান প্রতি বছর এই পুজো নতুন নতুন থিম নিয়ে মানুষের সামনে আসে। একসময়ের ঘরোয়া পুজো এখন সার্বজনীন রূপ নিয়েছে এলাকায়। পুজোর জন‍্য তিনমাস দিনরাত এক করে গ্রামের সবাই মন্ডপ এবং প্রতিমা তৈরির কাজে হাত লাগান। সবার মিলিত প্রচেষ্টায় এটি এলাকার বড়ো পুজো হিসাবে পরিচিত হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পাটুনিঘাটার লক্ষ্মীপুজোয় এবার শস‍্যের বীজ দিয়ে লক্ষ্মীপ্রতিমা নির্মিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল