TRENDING:

South 24 Parganas News: পুলিশ দেখেই দৌড়! তবে শেষ রক্ষা হল না, জয়নগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী

Last Updated:

জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রহমতুল্লাহ জমাদার (৪৭) নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: থমকে থাকা পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া ঘিরে যেদিন আবার আশার আলো দেখা গেল ঠিক সেই দিনই জয়নগর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। পুলিশ সশস্ত্র অবস্থায় এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকেই ওয়ান শাটার বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
advertisement

আরও পড়ুন: পঞ্চায়েতের অঙ্ক? বিশেষভাবে সক্ষমদের সাহায্যে হাজির বিজেপির সাংসদ-বিধায়করা

জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রহমতুল্লাহ জমাদার (৪৭) নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার বাড়ি জয়নগরের‌ই চালতা বেড়িয়ায়। জানা গিয়েছে, ওই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এলাকায়। পুলিশকে দেখে সে পালানোর চেষ্টা করে। যদিও তাতে লাভ হয়নি।

advertisement

ধৃত রহমাতুল্লাহ জমাদারকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ওই দুষ্কৃতী কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, এই নিয়ে তার কী পরিকল্পনা ছিল সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। বিশেষ করে সামনেই পঞ্চায়েত নির্বাচন থাকায় কোনরকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। সে রাজনৈতিক উদ্দেশ্যে নিজের কাছে অস্ত্র রেখেছিল নাকি ডাকাতি করার ছক ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছ'বারের বিধায়ক ফের প্রার্থী, স্টার ক্যাম্পেনার ছাড়াই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রচারে উপচে পড়া ভিড় কাটোয়ায়
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পুলিশ দেখেই দৌড়! তবে শেষ রক্ষা হল না, জয়নগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল