TRENDING:

South 24 Parganas News: কুয়াশায় আস্ত জাহাজ ধাক্কা মারল নদীর পাড়ে, ভোর রাতে ঘুম ভেঙে কী দেখল কুলপি!

Last Updated:

South 24 Parganas News: এমভি রাফসান হাবিব থ্রি নামের ওই বার্জটি কলকাতার খিদিরপুর থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের উদ্দেশে পাড়ি দিয়েছিল। ভোর রাতে ঘন কুয়াশার জেরে নদীর চড়ায় ধাক্কা মারে বার্জটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলপি: কুলপির পয়লা নম্বরে ডুবছে বাংলাদেশী বার্জ। এই বার্জের মধ্যে থাকা ৯ নাবিককেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। শনিবার এই ঘটনা দেখতে হুগলি নদীর পাড়ে শতাধিক স্থানীয় বাসিন্দা ভিড় করেন। এমভি রাফসান হাবিব থ্রি নামের ওই বার্জটি কলকাতার খিদিরপুর থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের উদ্দেশে পাড়ি দিয়েছিল। ভোর রাতে ঘন কুয়াশার জেরে নদীর চড়ায় ধাক্কা মারে বার্জটি। ধাক্কার জেরে বার্জের পাটাতন ফুটো হয়ে যায় বলে অনুমান।
advertisement

এরপর ডুবতে থাকে বার্জটি। এলাকার মানুষ বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কুলপির ওসি ও বিডিও। খবর দেওয়া হয়েছে সিভিল ডিফেন্সকে। ইতিমধ্যে ৮০ শতাংশ ডুবে গিয়েছে বার্জটি।

আরও পড়ুন: নদীর তীরে ওটা কী? কাছ থেকে দেখে চরম আতঙ্ক হাড়োয়ায়!

আরও পড়ুন: স্ত্রীয়ের ছবি হাতে খুঁজেই চলেছেন স্বামী, ঘরে কেঁদে অসুস্থ ২ দুধের শিশু!

advertisement

বার্জটির কাছে থাকা অপর একটি বড় বোটেও ধাক্কা লেগেছে বলে দাবি স্থানীয়দের। সেটি দূরে দাঁড়িয়ে আছে। যদিও তাতে বড় কোনও ক্ষতি হয়নি। এই ঘটনার পর বার্জটি তীরের অত্যন্ত কাছে চলে আসে। এরপর চরে ধাক্কা লেগে উলটে যায় সেটি।

এই ঘটনার পর বার্জটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসনের লোকজন। যদিও বার্জটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সেটি জলের মধ্যে ৮০ শতাংশ নিমজ্জিত হয়ে গিয়েছে। উদ্ধার করা হয়েছে বার্জের মধ্যে থাকা ৯ নাবিককে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে ঠিক কী হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কুয়াশায় আস্ত জাহাজ ধাক্কা মারল নদীর পাড়ে, ভোর রাতে ঘুম ভেঙে কী দেখল কুলপি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল