TRENDING:

South 24 Parganas News: কুলপিতে আবারও আবাস যোজনার দুর্নীতির অভিযোগ, ফের চাঞ্চল্য

Last Updated:

ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কুলপিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলপি: কুলপিতে আবারও আবাস যোজনার দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এবার আবাস প্লাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রামকিশোরপুরের কালীতলায়।
advertisement

তৃণমূল পঞ্চায়েত সদস্যকে দশ হাজার টাকা কাটমানি দিতে না পারায় তালিকা থেকে আবেদনকারীর নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে সেখানে। আবেদনকারী ও পঞ্চায়েত সদস্যের মধ্যে কাটমানি সংক্রান্ত কথোপকথনের অডিও ভাইরাল হয়ে গিয়েছে। যে ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কুলপিতে। ঘটনাটি কুলপি ব্লকের রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের কালীতলা গ্রামের।

আরও পড়ুন: 'দয়া করে প্যানিক করবেন না...' অ্যাডিনোভাইরাস নিয়ে অভয় দিলেন মমতা! মুখ্যমন্ত্রী দিলেন 'এই' কাজটি করার পরামর্শ

advertisement

আরও পড়ুন: বিধানসভা অধিবেশনে DA নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী? রইল আপডেট

ওই গ্রামের বাসিন্দা মাবুদ শেখের নাম ছিল ২০১৮ সালের আবাস তালিকায়। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে সেই তালিকা ধরে সমীক্ষা করা হয়। সেইসময় কালীতলা পঞ্চায়েতের তৃণমূল সদস্য সেখ সামিম আবেদনকারী মাবুদ সেখের কাছে তালিকায় নাম নথিভুক্তের জন্য দশ হাজার টাকা কাটমানি চায় বলে অভিযোগ।

advertisement

কিন্তু আবেদনকারী সেই টাকা দিতে পারেন নি। এরপর তালিকা থেকে আবেদনকারীর নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। এই ভাইরাল অডিওর কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। তবে তাঁর পাওনা টাকা চেয়েছেন বলে সাফাই দিয়েছেন পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় আবেদনকারী মাবুদ সেখ কুলপির বিডিও সৌরভ গুপ্তকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিডিও ঘটনার তদন্ত শুরু করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কুলপিতে আবারও আবাস যোজনার দুর্নীতির অভিযোগ, ফের চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল