উল্লেখ্য, আর্থিক লোকসানের অভিযোগ তুলে মালবাজার শহর সংলগ্ন রাজা চা বাগান কর্তৃপক্ষ গত ২৩ জানুয়ারি সাসপেনশনের নোটিশ জারি করেছিল। মালিকপক্ষের দাবি ছিল, বাগান আর্থিকভাবে ক্ষতির মুখে চলছে এবং শ্রমিক মহলের প্রত্যাশিত সহযোগিতা মিলছে না। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলির দাবি ছিল, বাগানের সমস্যা সমাধানে মালিকপক্ষকে উদ্যোগী হতে হবে এবং দ্রুত বাগান খুলতে হবে। এই দাবিতে দফায় দফায় আন্দোলনও হয়।
advertisement
আরও পড়ুন-বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন
মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া বৈঠক রাত প্রায় নয়টা পর্যন্ত চলে। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দফতরের মালবাজারের সহকারী শ্রম আধিকারিক শুভ্রজ্যোতি সরকার। বৈঠক শেষে তিনি জানান,’বুধবার থেকে ফের রাজা চা বাগান খুলবে।’
বাগানের মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা না গেলেও জানা গেছে, তারা মঙ্গলবার রাতেই বাগানে ফিরে আসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে রাজা চা বাগানে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে।
