Siliguri News: রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ির বাজারে মন ভাল করা ছবি! শিলিগুড়ির এক মঞ্চে তিন দলের মুখ, একাকার বর্তমান ও প্রাক্তনরা
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Madhab Das
Last Updated:
Siliguri News: শিলিগুড়ির রাজনীতির নিজস্ব ঘরানা ফের একবার নজর কাড়ল সবার। এক অরাজনৈতিক মঞ্চে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব এবং দুই প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ও গঙ্গোত্রী দত্ত। তিন ভিন্ন রাজনৈতিক আদর্শের এই তিন ব্যক্তিত্বের উপস্থিতি মনে করিয়ে দিল শিলিগুড়ির সুস্থ রাজনৈতিক সংস্কৃতির কথা।
advertisement
1/5

শিলিগুড়ির রাজনীতিতে এক বিরল ছবির জন্ম দিল মিত্র সম্মিলনীর সমাবর্তন অনুষ্ঠান। মঙ্গলবার রাতে এক মঞ্চে পাশাপাশি দেখা গেল শাসক ও বিরোধী শিবিরের তিন পরিচিত মুখকে। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, শুরু হয় জোর চর্চা। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
মঞ্চে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব, প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এবং প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত। তিন ভিন্ন রাজনৈতিক দলের এই তিন নেতাকে একসঙ্গে দেখে অনেকেই বলছেন, এ ছবি শিলিগুড়ির রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিচ্ছবি।
advertisement
3/5
অনুষ্ঠানটি ছিল মিত্র সম্মিলনীর সমাবর্তন উপলক্ষে। সাংস্কৃতিক ও সামাজিক পরিমণ্ডলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক বিভাজন ভুলে সৌজন্যের বার্তা দিয়েছেন নেতারা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।
advertisement
4/5
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। শহরের একাংশের মতে, “এটাই শিলিগুড়ি”— যেখানে মতের ভিন্নতা থাকলেও সামাজিক মঞ্চে সৌহার্দ্য অটুট থাকে। রাজ্যের অন্য প্রান্তে এমন ছবি খুব একটা দেখা যায় না বলেই মত অনেকের।
advertisement
5/5
রাজনীতির উত্তাপের মাঝেও এই দৃশ্য যেন অন্য বার্তা দিল— ছবি যখন কথা বলে, তখন বিভাজন নয়, সামনে আসে সৌজন্য ও সম্মান। আর সেই কারণেই অনেকেই বলছেন, ধন্য তুমি মিত্র সম্মিলনী। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri News: রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ির বাজারে মন ভাল করা ছবি! শিলিগুড়ির এক মঞ্চে তিন দলের মুখ, একাকার বর্তমান ও প্রাক্তনরা