TRENDING:

Dev: মালবাজার হাসপাতালে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শ্যুটিং, করিমুলের বেশে দেব! ভাইরাল সোশ্যাল মিডিয়ায় দৃশ্য

Last Updated:
Dev: মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এখন অন্যরকম ব্যস্ততা। চলছে বহুল প্রতীক্ষিত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির শ্যুটিং। আর সেই শ্যুটিং ঘিরেই উৎসাহ ছড়িয়েছে সাধারণ মানুষ থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে।
advertisement
1/5
মালবাজার হাসপাতালে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শ্যুটিং, করিমুলের বেশে দেব, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় দৃশ্য 
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এখন অন্যরকম ব্যস্ততা। চলছে বহুল প্রতীক্ষিত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির শ্যুটিং। আর সেই শ্যুটিং ঘিরেই উৎসাহ ছড়িয়েছে সাধারণ মানুষ থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে।
advertisement
2/5
ছবিতে ডুয়ার্সের মানবিক মুখ করিমুল হকের চরিত্রে অভিনয় করছেন টলিউড অভিনেতা দেব। হাসপাতালের করিডোরে রোগীকে নিয়ে দৌড়ানোর দৃশ্য থেকে শুরু করে বাইক অ্যাম্বুলেন্স ছুটিয়ে নিয়ে যাওয়ার আবেগঘন মুহূর্ত—সবই ক্যামেরাবন্দি হয়েছে মালবাজারেই।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
শ্যুটিং চলাকালীন একাধিক দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। করিমুল হকের সাদামাটা পোশাক, দৃঢ় মুখভঙ্গি আর দ্রুতগতির বাইক চালানোর দৃশ্য দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। অনেকেই শ্যুটিং স্পটে ভিড় জমিয়ে একঝলক দেখার চেষ্টা করছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
স্থানীয়দের দাবি, বাস্তব জীবনের নায়কের গল্প বড়পর্দায় দেখতে তারা মুখিয়ে আছেন। করিমুল হকের দীর্ঘদিনের মানবিক কাজ—বাইক অ্যাম্বুলেন্সে করে অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেওয়ার সংগ্রাম—এই ছবির মাধ্যমে আরও বড় পরিসরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
সব মিলিয়ে মালবাজার হাসপাতাল এখন সিনেমার সেট। মানবিকতার গল্প আর বড়পর্দার জাদু—দুইয়ের মেলবন্ধনে তৈরি হচ্ছে এক অনুপ্রেরণার কাহিনি, যার ঝলক ইতিমধ্যেই আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dev: মালবাজার হাসপাতালে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শ্যুটিং, করিমুলের বেশে দেব! ভাইরাল সোশ্যাল মিডিয়ায় দৃশ্য
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল