TRENDING:

Durga Puja 2023 : পুজোতে এবার প্রচুর দাম বাড়বে! দুর্গা ‘বানাতেই’ নাভিশ্বাস উঠছে, কী হবে অক্টোবরে?

Last Updated:

Durga Puja 2023 Siliguri News: শাড়ি, অলংকার থেকে রং, প্রতিটি জিনিসের দাম বেড়েছে ৬০ থেকে ৭০ শতাংশ। কর্মীদের হাজিরাও বেড়েছে দিনপ্রতি। এমন পরিস্থিতিতে প্রতিমার দাম অন্তত ৫০ শতাংশ বৃদ্ধিছাড়া আর কোনও রাস্তা নেই বলে দাবি মৃৎশিল্পীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে বাংলায়। একটা করে দিন যাচ্ছে, এগিয়ে আসছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের দিন। বর্ষা শেষেই শরতের নীল আকাশে খেলা করবে সাদা মেঘের ভেলা। কিন্তু কুমোরটুলির আকাশে যে কালো মেঘ জমাট বেঁধেছে, তা সরবে কবে? বুঝতে পারছেন না এখানকার মৃৎশিল্পীরা। সমস্ত কিছুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে প্রতিমা গড়তে যে খরচ দাঁড়াচ্ছে, তা কি দেবে ক্লাবগুলি? চিন্তায় মৃৎশিল্পীরা। কুমোরটুলিতে খোঁজ নিয়ে জানা গিয়েছে, এবার এক ট্রাক মাটির দাম পড়ছে ১১ থেকে ১২ হাজার টাকা। গতবার যা ছিল ৬ থেকে ৭ হাজারের কাছাকাছি। অর্থাৎ এবার মাটির দাম প্রায় দ্বিগুণ।
advertisement

আরও পড়ুন: রাতারাতি ভাগ্য বদল টোটো-চালকের! সকালে ঘুম ভাঙতেই জানলেন তিনি কোটিপতি!

এছাড়াও শাড়ি, অলংকার থেকে রং, প্রতিটি জিনিসের দাম বেড়েছে ৬০ থেকে ৭০ শতাংশ। কর্মীদের হাজিরাও বেড়েছে দিনপ্রতি। এমন পরিস্থিতিতে প্রতিমার দাম অন্তত ৫০ শতাংশ বৃদ্ধি ছাড়া আর কোনও রাস্তা নেই বলে দাবি মৃৎশিল্পীদের। মনোরঞ্জন পাল বললেন, ‘‘গত বছরও মাটি আনতে এক লরির ক্ষেত্রে পড়ত সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা । এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১১ থেকে ১২ হাজার টাকা। অন্য জিনিসের দামও বেড়ে গিয়েছে অনেকটা। স্বাভাবিকভাবেই প্রতিমার দাম বৃদ্ধি করা ছাড়া আমাদের সামনে আর রাস্তা নেই।’’ এবার প্রতিমা তৈরির যা খরচ পড়বে, তা ক্লাবগুলি থেকে পাওয়া যাবে কি না বুঝতে পারছেন না তারা।

advertisement

আরও পড়ুন: দার্জিলিং বেড়াতে যাচ্ছেন? আংশিক বন্ধ টয়ট্রেন, জেনে নিতে পারেন বিস্তারিত

View More

প্রতিমার মূল্যবৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারাও। দাদাভাই স্পোর্টিং ক্লাবের সম্পাদক বাবুল পালচৌধুরী বলছেন, ‘‘গত বছর যে প্রতিমা আনতে খরচ হয়েছিল ৭০ হাজার টাকা, এবছর ওই ধরনের প্রতিমার ক্ষেত্রে দাম চাওয়া হচ্ছে ১ লক্ষ ৪৫ হাজার টাকা। অন্যথায় যে প্রতিমা দিতে পারবেন না করজোড়ে জানিয়ে দিয়েছেন শিল্পীরা। দাম বেড়েছে অন্য জিনিসপত্রেরও। বুঝতে পারছি না কী করব।’’

advertisement

শিলিগুড়ির আরেকটি ক্লাবের সভাপতি উদয়ন রায়ের বক্তব্য, “স্পনসররা যদি টাকার অঙ্ক না বৃদ্ধি করে, তবে বিগ বাজেটের পুজো করা অসাধ্য হয়ে দাঁড়াবে। বাজেট বৃদ্ধি ছাড়া কোনও রাস্তা খোলা নেই। তবে কোথা থেকে টাকা জোগাড় হবে, সেটা এখনও বুঝতে পারছি না।’’ একই বক্তব্য অন্যান্য পুজো উদ্যোক্তারও।

advertisement

দার্জিলিং খবর | Darjeeling News

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Durga Puja 2023 : পুজোতে এবার প্রচুর দাম বাড়বে! দুর্গা ‘বানাতেই’ নাভিশ্বাস উঠছে, কী হবে অক্টোবরে?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল