TRENDING:

Durga Puja 2023: চারণকবি মুকুন্দ দাস নামকরণ করেছিলেন এই মন্দিরের! এ বার তাঁদের ৯২ তম বর্ষের দুর্গাপুজো

Last Updated:

Durga Puja 2023: পঞ্চমীতে বস্ত্রদান। সপ্তমী, অষ্টমী, নবমীতে প্রতিবারই চলে মধ্যাহ্নভোজন। মায়ের প্রসাদ পেতে দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে ভিড় জমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
অনির্বাণ রায়, শিলিগুড়ি : শিলিগুড়ির ঐতিহ্যবাহী আনন্দময়ী কালীবাড়ির দুর্গাপুজো ৯২তম বছরে পদার্পণ করল। এই মন্দিরের পুজো ঘিরে রয়েছে অনেক ইতিহাস। ১৯২৬ সালে চালাঘরে কালীপুজো দিয়ে এই মন্দিরের সূচনা হয়েছিল। তার পর ১৯৩১ সালে তৎকালীন মন্দির কমিটির সদস্য ও আশেপাশের বাসিন্দাদের অনুরোধে আনন্দময়ী কালীবাড়ি দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেয়। মহাবীরস্থানের ডিআই ফান্ড মার্কেটের আনন্দময়ী কালীবাড়ির সঙ্গে বহু ইতিহাসই জড়িয়ে। চারণকবি মুকুন্দ দাস মন্দিরটির নামকরণ করেন। প্রথম পুজোর সময় যে রীতিনীতি ছিল তা মেনেই আজও এই মন্দিরে পুজো করা হয়।
advertisement

পঞ্চমীতে বস্ত্রদান। সপ্তমী, অষ্টমী, নবমীতে প্রতিবারই মধ্যাহ্নভোজন। মায়ের প্রসাদ পেতে দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে ভিড় জমান। অন্যান্য কিছু জায়গায় কোনও কোনও বার দশমীর দিন প্রতিমা নিরঞ্জন না করা হলেও এই মন্দিরের ক্ষেত্রে কখনোই অন্যথা হয়নি। নিয়ম মেনে দশমীর দিনই মায়ের নিরঞ্জন হয়। এই পুজো শিলিগুড়ির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

আনন্দময়ী কালীবাড়ির পরিচালন সমিতির সাধারণ সম্পাদক মৃণালকান্তি চৌধুরী বলেন, ‘প্রথম থেকে এখনও পর্যন্ত আমরা একচালার দুর্গাপ্রতিমা তৈরি করেই মায়ের আরাধনা করে আসছি। কিছু বছর যাবৎ মহালয়ার দিন আমরা বিশেষ পুজো করছি। আমাদের মন্দিরে একটি দুর্গা মন্দির তৈরির কাজ চলছে। ভক্তরা সারা বছর ধরেই এই মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পাবেন।’এই কালীবাড়ির ৯২তম দুর্গাপুজো দেখার জন্য শহরের অনেকের মধ্যেই এখন থেকেই অপেক্ষা বাড়ছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Durga Puja 2023: চারণকবি মুকুন্দ দাস নামকরণ করেছিলেন এই মন্দিরের! এ বার তাঁদের ৯২ তম বর্ষের দুর্গাপুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল