পুরুলিয়া: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। এর পরেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক। সেটির পরেই উচ্চ শিক্ষা লাভের পরিকল্পনা করেন ছাত্র-ছাত্রীরা। তাই উচ্চমাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করা ছাত্র-ছাত্রীদের জীবনের একটা বড় চ্যালেঞ্জ।
advertisement
উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগের অন্যান্য বিষয়গুলির মতোই পদার্থবিদ্যা ও রসায়ন। ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা বিভাগের দুর্দান্ত রেজাল্ট করার জন্য পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অভিজ্ঞ শিক্ষক দিচ্ছেন দারুণ কিছু টিপস। ঠিক কী বলছেন তিনি জেনে নেওয়া যাক।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দুর্দান্ত রেজাল্ট করে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। তাই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের শিক্ষকদের টিপস ছাত্র-ছাত্রীদের রেজাল্ট ভাল করার অন্যতম চাবিকাঠি হতেই পারে। এ বছরও পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্ররা উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করবে সে নিয়েও যথেষ্ট আশাবাদী শিক্ষকেরা।