TRENDING:

Purulia : ধামসা-মাদলের তাল, ছৌ নাচ ও ঘোড়া নাচের ছন্দে জমজমাট মানবাজারে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন

Last Updated:

Assembly Election 2026 : সন্ধ্যারানী টুডু ও রাজীব লোচন সোরেনের মনোনয়নে জনজোয়ার, প্রায় দশ হাজার মানুষের সমাগম!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মানবাজার : ধামসা-মাদলের তালে আর ও ছৌ নৃত্য ও ঘোড়া নাচের ছন্দে জমজমাট মানবাজারে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন। মানবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানী টুডু ও বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজীব লোচন সোরেন মনোনয়ন জমা দিলেন মানবাজার মহকুমা শাসকের দফতরে।
advertisement

মানবাজার ইন্দকুরি মোড় থেকে বর্নাঢ্য পদযাত্রার মাধ্যমে মনোনয়ন দিতে আসেন দুই প্রার্থী। এদিন প্রায় আট থেকে দশ হাজার মানুষের সমাগম হয়েছিল দুই প্রার্থীর মনোনয়নে। ছিল ধামসা-মাদল, ঘোড়া নাচ, ছৌ নৃত্য। সবকিছুর সঙ্গে অভিনব কায়দায় নমিনেশন জমা করেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। এলাকার মানুষও আগ্রহ সহকারে এই মনোনয়ন দেখছিলেন।

advertisement

মানবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানী টুডু ও বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজীব লোচন সারেন বলেন, মনোনয়নকে ঘিরে মানুষের আবেগ ও উৎসাহ অনেকখানি ছিল। তাই পুরুলিয়া লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই মনোনয়নের মধ্য দিয়ে। মানুষের উপস্থিতি সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।

আগামী দিনেও তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত উন্নয়নমুখী প্রকল্প গুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন। ভোটের দামামা বাজতেই শাসক-বিরোধী প্রার্থীরা কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ছে না। প্রচারে ঝড় তুলতে ব্যস্ত সকলে। এরই মাঝে একেবারে অভিনব কায়দায় নমিনেশন জমা করলেন তৃণমূলের দুই প্রার্থী।

advertisement

View More

আরও পড়ুন- অঙ্কিত যাদব মুগ্ধ করছেন মুভে! ক্যারামে কামাল করে এবার টার্গেট জাতীয় স্তরে লক্ষ্যভেদ

সেরা ভিডিও

আরও দেখুন
ধামসা-মাদল ও ঘোড়া নাচের তালে তৃণমূলের মনোনয়ন, তাক লাগাল লোকসংস্কৃতির ছোঁয়া
আরও দেখুন

লোকসংস্কৃতির জেলা জঙ্গলমহলের পুরুলিয়া। প্রার্থীদের নমিনেশনেও তার ছাপ দেখতে পাওয়া যায়। উৎসুক জনতার ঢল ছিল। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে এই অভিনব মনোনয়ন সর্বস্তরে নজর কেড়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia : ধামসা-মাদলের তাল, ছৌ নাচ ও ঘোড়া নাচের ছন্দে জমজমাট মানবাজারে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল