TRENDING:

Assembly Elections 2026: রাজপথে জনজোয়ার, জঙ্গিপুরে ৪ হেভিওয়েট তৃণমূল প্রার্থীর মনোনয়ন পেশের পর্ব ঘিরে উন্মাদনা তুঙ্গে

Last Updated:
Assembly Elections 2026: সামনেই নির্বাচন। মুর্শিদাবাদের জঙ্গিপুরে ৪ হেভিওয়েট তৃণমূল প্রার্থীর মনোনয়ন পেশ করার পর্ব ঘিরে জনজোয়ারে উন্মাদনা তুঙ্গে।
advertisement
1/7
রাজপথে জনজোয়ার, জঙ্গিপুরে ৪ হেভিওয়েট তৃণমূল প্রার্থীর মনোনয়ন পেশের পর্ব ঘিরে উন্মাদনা তুঙ্গে
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ জঙ্গিপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের চার হেভিওয়েট প্রার্থী। এদিন মনোনয়ন জমা দিতে গিয়ে তৃণমূল প্রার্থীদের ঘিরে কার্যত জনসমুদ্রে পরিণত হল জঙ্গিপুর শহর। তৃণমূলের এই শক্তি প্রদর্শন ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।
advertisement
2/7
প্রার্থীদের অভিনব মনোনয়ন যাত্রা এদিন সকাল থেকেই জঙ্গিপুর মহকুমা দফতরে আসতে শুরু করেন তৃণমূল প্রার্থীরা। কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
advertisement
3/7
জঙ্গিপুরের শিল্পপতি তথা তৃণমূল প্রার্থী জাকির হোসেন এদিন এক অভিনব কায়দায় মনোনয়ন জমা দিতে যান। শহরের রাস্তায় তাঁকে একটি টোটোতে চেপে আসতে দেখা যায়। তাঁর দাবি, প্রায় ৫০ হাজার মানুষ তাঁকে ভালোবেসে এই মিছিলে পা মিলিয়েছেন। তিনি বলেন, “মানুষের ভালোবাসা এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সুবাদেই আমি মনোনয়ন জমা দিতে এসেছি।”
advertisement
4/7
রঘুনাথগঞ্জের তৃণমূল প্রার্থী আখরুজ্জামান তিনি হুডখোলা গাড়িতে করে প্রায় ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মনোনয়ন জমা দিতে যান। জনস্রোতের কারণে তাঁর পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। তিনি জানান, এলাকার মানুষের দোয়া ও আশীর্বাদ যেভাবে পাচ্ছি, তাতে জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ নিশ্চিত।
advertisement
5/7
সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী নুর আলম বিশাল মিছিল নিয়ে এদিন মনোনয়ন জমা দেন ।সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী তিনি জানান, ‘মা-মাটি-মানুষ’-এর ওপর আস্থা রেখে এলাকার মানুষ তাঁর পাশে রয়েছেন।
advertisement
6/7
সুতির তৃণমূল প্রার্থী ইমানী বিশ্বাস তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন। তিনি উন্নয়নের খতিয়ান তুলে ধরে দাবি করেন, রাজ্যে তৃণমূল ২৫০-এর বেশি আসন নিয়ে পুনরায় সরকার গঠন করবে।
advertisement
7/7
জেলা নেতৃত্বের উপস্থিতি ও জয়ের দাবি প্রার্থীদের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান। প্রার্থীদের সঙ্গে নিয়ে তিনি যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তা থেকে স্পষ্ট যে দলীয় কর্মীদের মনোবল তুঙ্গে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Assembly Elections 2026: রাজপথে জনজোয়ার, জঙ্গিপুরে ৪ হেভিওয়েট তৃণমূল প্রার্থীর মনোনয়ন পেশের পর্ব ঘিরে উন্মাদনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল