TRENDING:

Purba Medinipur: নদীর দুই প্রান্তের মানুষের দীর্ঘ সমস্যা কবে মিটবে! কি ভাবনা প্রশাসনের?

Last Updated:

নন্দকুমার ও নন্দকুমার ব্লকের সংযোগকারী পুরষাঘাটে কাঁসাই নদীর উপর বাঁশের সেতু ভেঙ্গে ময়না ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত যোগাযোগ বিচ্ছিন্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#নন্দকুমার : নন্দকুমার ও নন্দকুমার ব্লকের সংযোগকারী পুরষাঘাটে কাঁসাই নদীর উপর বাঁশের সেতু ভেঙ্গে ময়না ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতিবছর বর্ষাকালে নদীর জলস্রোতে ভেঙে পড়ে বাঁশের সেতু। সমস্যায় পড়ে কয়েক হাজার মানুষজন। সাধারণ মানুষ স্থায়ী সমাধানের জন্য বারবার প্রশাসনকে জানিয়েছেন। পূর্ব মেদিনীপুর নন্দকুমার ও ময়না ব্লকের মাঝখান দিয়ে বয়ে গেছে কাঁসাই নদী। নদীর এক প্রান্তে নন্দকুমার ব্লকের পুরশাঘাট অন্য প্রান্তে ময়নার আসনান। কাঁসাই নদীর ওপর ময়না ও নন্দকুমার এর মধ্যে যোগাযোগের একমাত্র অবলম্বন বাঁশের সেতু প্রতিবছর বর্ষাকালে নদীতে জলস্রোতে ভেঙে পড়ে।
advertisement

সমস্যায় নিত্যযাত্রী থেকে শুরু করে চাকরিজীবী মানুষ, স্কুল পড়ুয়া, শ্রমজীবী মানুষ, টোটো চালক, ব্যবসায়ী। বর্তমানে কোনরকমে প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় করে বাইকসহ পারাপার করছেন বহু মানুষ। জানা যায় এই বাঁশের সেতু উপর দিয়ে দৈনন্দিন প্রায় ৫০০০ হাজার মানুষের যাতায়াত। বেশ কয়েকবার নৌকাডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি তারপরেও প্রশাসনের ঘুম ভাঙ্গেনি। এই জায়গায় স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবি বহু বছরের।

advertisement

আরও পড়ুনঃ জেলা জুড়ে বিভিন্ন দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিদের বিক্ষোভ ও ডেপুটেশন

যদিও এলাকাবাসীর কথায় জানা যায় কংক্রিটে সেতু নির্মাণের জন্য বেশ কয়েকবার জমি জরিপের কাজ হয়েছে। কিন্তু ওইটুকুই পর্যন্ত। শুধু পুরসাঘাট নয়, পূর্ব মেদিনীপুর জেলায় কাঁসাই নদীসহ অন্যান্য নদী ও বড় খালগুলিতে বর্ষাকালে জলস্রোতে বাঁশেরসেতু ভেঙে পড়ে। আর দুই প্রান্তের মানুষজন সমস্যায় পড়ে।

advertisement

View More

আরও পড়ুনঃ সৈকতে আতঙ্ক! দিঘায় জোয়ারে ভেসে এল অজ্ঞাত পরিচয় মৃতদেহ

এইসব বাঁশের সেতুর জায়গায় স্থায়ী কংক্রিট সেতু নির্মাণের দাবি মানুষের বহুদিনের। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার সেচ দফতর সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ছোট ও মাঝারি মিলিয়ে মোট ৭০ টি কংক্রিটের সেতু নির্মাণ হবে। নদীতে বড় সেতু নির্মাণ পিডব্লিউডি দফতর থেকে করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: নদীর দুই প্রান্তের মানুষের দীর্ঘ সমস্যা কবে মিটবে! কি ভাবনা প্রশাসনের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল