IMD Weather Forecast: ঘনিয়েছে দুর্যোগের কালো মেঘ! উপকূলে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার তাণ্ডব, কতদিন চলবে বৃষ্টিপাত? জানুন
- Reported by:Madan Maity
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD Weather Forecast: সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সমতলে, তাই ভরা বসন্তে এই বৃষ্টি নেমেছে রাজ্যের জেলায় জেলায়। রাত থেকেই মেঘলা আকাশ বঙ্গে। রাত থেকে বৃষ্টি নেমেছে বিভিন্ন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামে কলকাতাতেও।
advertisement
1/6

*শীত পেরিয়ে বসন্তের শুরু। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গিয়ে মঙ্গলবার ভোর থেকেই উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুরে শুরু হল বৃষ্টিপাত। কালো মেঘে ঢেকে গিয়েছে সৈকত নগরী দিঘা। ভোর থেকেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, এগরা, রামনগর ও পটাশপুরে বৃষ্টিপাত শুরু হয়েছে। হালকা বৃষ্টি নামায় সকাল থেকেই বদলে গিয়েছে আবহাওয়ার। দিঘায় বসন্তের শুরুতেই এমন আবহাওয়ায় বেশ উপভোগ করছেন পর্যটকরা।
advertisement
2/6
*মঙ্গলবার সকাল থেকে দিঘার আকাশের মুখ ভার। ঘন কালো মেঘে ঢেকে রয়েছে সৈকত নগরী। মাঝেমধ্যেই বইছে ঠান্ডা ঝোড়ো হাওয়া। উপকূলীয় জেলায় সকালবেলায় কিছু সময় মাঝারি বৃষ্টিপাত হলেও পরে তা ধীরে ধীরে কমে আসে। তবে মেঘলা আবহাওয়া কাটেনি। সমুদ্রের ঢেউ ও মেঘের মিলিত দৃশ্য উপভোগ করতে সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। আবহাওয়ার এই পরিবর্তনে সমুদ্রতটে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
3/6
*উপকূল জেলার কাঁথি, এগরা, রামনগর এবং পটাশপুরের একাধিক এলাকায় সকালে মাঝারি বৃষ্টিপাত হয়। কিছু জায়গায় বজ্র-সহ হালকা ঝোড়ো হাওয়ারও বইছে। যদিও দীর্ঘক্ষণ বৃষ্টি হয়নি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা কমে আসে। ফলে দৈনন্দিন কাজকর্ম পুরোপুরি ব্যাহত হয়নি। আবহাওয়া দফতরের মতে, এই বৃষ্টি মৌসুমি পরিবর্তনের স্বাভাবিক লক্ষণ।
advertisement
4/6
*মেঘলা আকাশ ও ঠান্ডা বাতাসের মধ্যেই দিঘার সৈকত উপভোগ করছেন পর্যটকেরা। অনেকেই সমুদ্রের ধারে দাঁড়িয়ে ছবি তুলছেন। কেউ আবার ঘন কালো মেঘে ঢাকা পরিবেশে হাঁটছেন পরিবার নিয়ে। দিঘার এক হোটেল মালিক দেবব্রত দাস জানান, “সকাল থেকেই আবহাওয়া মনোরম রয়েছে। বসন্তের শুরুতে এমন ঠান্ডা পরিবেশ পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। আমার অনেক পর্যটক হোটেলের মধ্যেই ছুটি উপভোগ করছেন।"
advertisement
5/6
*যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। সমুদ্র উত্তাল না হলেও নিরাপত্তায় কোনও ঢিলেমি রাখা হয়নি। সৈকত এলাকায় পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীদের মোতায়েন করা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রেও নজরদারি চালান হচ্ছে। আবহাওয়ার আচমকা পরিবর্তনের কারণে সতর্কবার্তা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের তরফে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
6/6
*আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টিপাত। তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। চলতি সপ্তাহজুড়ে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Forecast: ঘনিয়েছে দুর্যোগের কালো মেঘ! উপকূলে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার তাণ্ডব, কতদিন চলবে বৃষ্টিপাত? জানুন