হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে যাওয়া ছাত্র-ছাত্রীদের স্বপ্নপূরণের জায়গা। শুধু পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রী নয় প্রতিবেশী জেলা ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে।
ওয়েব সাইট: কলেজ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে লগইন করুন www.hithaldia.in
advertisement
এছাড়াও এডমিশন সংক্রান্ত তথ্য বিশদ জানতে admin@hithaldia.in বা Tel: 7477799279, 7477799277, 9434453140।
পাঠক্রম রয়েছে এখানে: হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বা হিট কলেজে ১৩ টি বিষয়ে বি-টেক কোর্স এ ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে ছাত্র-ছাত্রীদের।
- ১. অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টশন ইঞ্জিনিয়ারিং
- ২. বায়োটেকনোলজি
- ৩. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ৪. সিভিল ইঞ্জিনিয়ারিং
- ৫. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- ৬. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং)
- ৭. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সাইবার সিকিউরিটি)
- ৮. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ডাটা সায়েন্স)
- ৯. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ১০. ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- ১১. ফুড টেকনোলজি
- ১২. ইনফরমেশন টেকনোলজি
- ১৩. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
আরও পড়ুন -জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় সফল তমলুকের মেয়ে
আসন সংখ্যা:
১. অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টশন ইঞ্জিনিয়ারিং এ আসন সংখ্যা ৬০টি
২. বায়োটেকনোলজিতে আসন সংখ্যা ৬০টি
৩. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আসন সংখ্যা ১২০টি
৪. সিভিল ইঞ্জিনিয়ারিং এ আসন সংখ্যা ১২০টি
৫. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আসন সংখ্যা ১৮০টি
৬. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ( আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং) কোর্সে আসন সংখ্যা ৬০টি
৭. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ( সাইবার সিকিউরিটি) কোর্সে আসন সংখ্যা ৬০টি
৮. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ডাটা সায়েন্স) কোর্সে আসন সংখ্যা ৬০টি
৯. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে আসন সংখ্যা ১২০টি
১০. ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে আসন সংখ্যা ১৮০টি
১১. ফুড টেকনোলজি কোর্সে আসন সংখ্যা ৬০টি
১২. ইনফরমেশন টেকনোলজি কোর্সে আসন সংখ্যা ১২০টি
১৩. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে আসন সংখ্যা ১২০টি
ওয়েস্টবেঙ্গল জয়েন এন্ট্রান্স বোর্ডের জন্য ৯০ শতাংশ আসন সংরক্ষিত। সেন্ট্রাল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের জন্য আসন সংখ্যা সংরক্ষিত ১০ শতাংশ।
কখন শুরু হয় শিক্ষাবর্ষ: অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজের মতোই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্টের পর ভর্তি প্রক্রিয়া শুরু হয়। শিক্ষাবর্ষ শুরু হয় জুলাই মাসে।
কারা এই কোর্সগুলি করতে পারবেন: জয়েন্ট এন্ট্রান্স পাশ করা ছাত্র-ছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সিলিংয়ের মাধ্যমে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ এর বিভিন্ন কোর্সে বি-টেক করতে পারে।
কীভাবে আবেদন করা যায়: কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাটে সরাসরি ভর্তি হওয়া যায় না। জয়েন্ট এন্ট্রান্স পাসের পর অনলাইন কাউন্সিলিংয়ের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ সিলেকশন হলে ভর্তি হওয়া যায়।
আরও পড়ুন -নন্দকুমারের এই মন্দির মাকে ভোগে দেওয়া হয় কাঁকড়ার পদ! জানুন
কোর্স ফী: কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট কলেজে পাঁচটি কোর্সের কোর্স ফি ৪ লক্ষ ৩০ হাজার টাকা। পুরো কোর্স ফি ৮ টি সেমিস্টারের দিতে হবে ছাত্র-ছাত্রীদের। প্রতি সেমিস্টারে ৪৪ হাজার টাকা খরচ।
স্কলারশিপ: হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ রয়েছে। কলেজ থেকে গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য দু ধরনের স্কলারশিপ আছে।
১. অর্ধেক স্কলারশিপ - এই স্কলারশিপে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীরা প্রতি সেমিস্টারের পঠন পাঠনের জন্য খরচের অর্ধেক টাকা স্কলারশিপ হিসাবে পাবে।
২. সম্পূর্ণ স্কলারশিপ - এই স্কলারশিপে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীরা প্রতি সেমিস্টারের পঠন পাঠনের জন্য খরচের সম্পূর্ন টাকা স্কলারশিপ হিসাবে পাবে।
হোস্টেল ফ্যাসিলিটি: হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল ফেসিলিটি আছে। হোস্টেলে ঘরের জন্য প্রতিমাসে ২০০০ টাকা ভাড়া নেওয়া হয়। খাবার দাবারের জন্য প্রতিমাসে মিল পিছু টাকা নেওয়া হয়।
চাকরির জন্য ক্যাম্পাসিং: হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ থেকে বিভিন্ন কোর্সে পাঠরত ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিবছর ক্যাম্পাসিং এর মাধ্যমে চাকরির সুযোগ করে দেওয়া হয়। এই কলেজ থেকে প্রতিবছর ক্যাম্পাসিং এর মাধ্যমে ৯০ শতাংশ ছাত্র-ছাত্রী কাজের সুযোগ পায়।
কলেজ ঠিকানা: হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ ক্যাম্পাসের ঠিকানা :- নলেজ সিটি, হিট ক্যাম্পাস, পোস্ট অফিস: হিট, পূর্ব মেদিনীপুর, পিন - ৭২১৬৫৭।
Saikat Shee






