advertisement

Suvendu Adhikari: ‘বামপন্থী কর্মী অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যোগ দিল’! প্রতীক উরের তৃণমূলে যোগদানের পরেই বড় মন্তব্য শুভেন্দুর

Last Updated:

Suvendu Adhikari: শনিবারই তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান৷ সিপিআইএম ত্যাগী প্রতীক উরের দল বদল নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷

‘বামপন্থী কর্মী অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যোগ দিল’! প্রতীক উরের তৃণমূলে যোগদানের পরেই বড় মন্তব্য শুভেন্দুর
‘বামপন্থী কর্মী অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যোগ দিল’! প্রতীক উরের তৃণমূলে যোগদানের পরেই বড় মন্তব্য শুভেন্দুর
পূর্ব মেদিনীপুর: সিপিআইএমে পদত্যাগের পর থেকেই জল্পনা শুরু হয় কোন দলে যোগ দেবেন প্রতীক উর রহমান৷ অবশেষে শনিবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর৷ সিপিআইএম ত্যাগী প্রতীক উরের দল বদল নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
শনিবার বিজেপি নেতা বলেন, ‘‘আমি এক লাইনে বলতে পারি, একজন বামপন্থী কর্মী আজকে একজন ক্যাজুয়্যাল, অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যোগ দিল৷’’
প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা৷ যদিও বিজেপি বিধায়কের এই দলবদলকে গুরুত্ব দিতেই নারাজ বিরোধী দলনেতা৷ শুভেন্দু অধিকারী বলেন, ‘উনি ২০২৪ সালে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে ৫ হাজার ভোটও পায়নি৷ ওঁকে এবার কার্শিয়াংয়ে টিকিট দেওয়া হবে না৷ উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না৷ ৫৪ টার মধ্যে অন্তত ৪৫টা আসনে বিজেপি জিতবে৷ বাকি যে ৫-৭টা আসন পড়ে থাকবে সেগুলিতেও অন্য দল জিতবে৷ তৃণমূল শূন্য পাবে৷ মালদহ থেকে কোচবিহার পর্যন্ত তৃণমূল খাতা খুলতে পারবে না৷’
advertisement
advertisement
অন্যদিকে শনিবার, তৃণমূলে যোগদানের পরই প্রতীক উর রহমানকে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করেছে সিপিএম৷ দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমই প্রতীক উরকে বহিষ্কারের কথা জানিয়েছেন৷ গতকাল অবশ্য প্রতীক উরের দল ছাড়া সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে আবেগে গলা ধরে এসেছিল সিপিএম রাজ্য সম্পাদকের৷ প্রতীক উরের দলত্যাগকে সন্তান হারানোর যন্ত্রণার সঙ্গেও তুলনা করেছিলেন মহম্মদ সেলিম৷
advertisement
যদিও তাঁর জন্য সেলিমের আবেগপ্রবণ হয়ে পড়াকে গতকালই ‘কুম্ভীরাশ্রু’ বলে কটাক্ষ করেছিলেন প্রতীক উর৷ এ দিন তৃণমূলে যোগদানের পরেও সিপিএমের রাজ্য সম্পাদককে তীব্র আক্রমণ শানান প্রতীক উর৷ গতকাল মহম্মদ সেলিম বলেছিলেন, প্রতীক উরের দল ছাড়া তাঁর কাছে সন্তান হারানোর যন্ত্রণার সমান৷ এ দিন সেলিমের সেই মন্তব্যেরও জবাব দিয়ে প্রতীক উর বলেন, পিতা যদি নিজেই গলা টিপে সন্তানকে মারেন? তাহলে আর কী করা যাবে? আমার তথাকথিত বাবাকে বলব, যখন কথা বলতে গিয়েছিলাম বাবা তো দরজা খোলেননি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: ‘বামপন্থী কর্মী অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যোগ দিল’! প্রতীক উরের তৃণমূলে যোগদানের পরেই বড় মন্তব্য শুভেন্দুর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement