advertisement

Digha: ৭৮০০ টাকা কেজি! দিঘা মোহনায় ফের মৎস্যজীবীদের লক্ষ্মীলাভ, ধরা পড়ল জোড়া তেলিয়া ভোলা

Last Updated:

গত বছরও বেশ কয়েকবার তেলিয়া ভোলা মাছ আসে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে।

দিঘায় মৎস্যজীবীদের জালে জোড়া তেলিয়া ভোলা৷
দিঘায় মৎস্যজীবীদের জালে জোড়া তেলিয়া ভোলা৷
পঙ্কজ দাশরথী, দিঘা: দিঘা মোহনায় ফের মৎস্যজীবীদের জালে ধরা দিল ‘লটারি’। এবার মৎস্যজীবীদের জালে উঠে এল বিশালাকার দুটি তেলিয়া ভোলা মাছ। যার মোট ওজন প্রায় ৫০ কেজি।
বিশালাকার এই মাছ চাক্ষুষ করতে দিঘা মোহনায় মৎস্যপ্রেমীদের ভিড় উপচে পড়ে। মাছ দু’টির আকাশছোঁয়া দাম দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। জানা গিয়েছে, নিলামে প্রতি কেজি মাছের দাম উঠেছে ৭,৮০০ টাকা। মাছ দু’টি বিক্রি করে মৎস্যজীবীরা কয়েক লক্ষ টাকা উপার্জন করেছেন।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, তেলিয়া ভোলা মাছের দাম এত বেশি হওয়ার প্রধান কারণ হলো এর পটকা। যা জীবনদায়ী ওষুধ তৈরির অন্যতম প্রধান উপাদান৷ বিদেশে এই মাছের পটকার ব্যাপক চাহিদা থাকায় এটি চড়া দামে রফতানি হয়।
advertisement
advertisement
সাধারণ ভোলা মাছ এবং তেলিয়া ভোলা মাছের মধ্যে স্বাদের তেমন একটা ফারাক নেই। তবুও এই মাছ অসাধারণ, শুধুমাত্র তার পেটের মধ্যে থাকা পটকার জন্যই। সাধারণত এই মাছ গভীর সমুদ্রে ধরা পড়ে। যে ট্রলারে এই মাছ ধরা পড়ে সেই ট্রলারের মালিকের লক্ষ্মীলাভ হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Digha: ৭৮০০ টাকা কেজি! দিঘা মোহনায় ফের মৎস্যজীবীদের লক্ষ্মীলাভ, ধরা পড়ল জোড়া তেলিয়া ভোলা
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement