East Medinipur News: জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় সফল তমলুকের মেয়ে
- Published by:Sovan Goswami
Last Updated:
১৩ থেকে ১৮ বয়সের যোগা প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম দেশের মধ্যে দ্বিতীয় পূর্ব মেদিনীপুর তমলুকের অঙ্কিতা।
তমলুক, পূর্ব মেদিনীপুর: ১৩ থেকে ১৮ বয়সের যোগা প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম দেশের মধ্যে দ্বিতীয় পূর্ব মেদিনীপুর তমলুকের(Tamluk) অঙ্কিতা।একদিকে যেমন আধুনিক সোস্যাল সাইট বিভিন্ন প্রযুক্তির মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলায় মত্ত থাকে এই বয়সের মেয়েদের একটা বড় অংশ।সেখানে পূর্ব মেদিনীপুর(East Midnapore) জেলার তমলুক থানার প্রত্যন্ত মথুরী গ্রামের ১৪ বছরের দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা রায় যোগা(Yoga) প্রতিযোগিতায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান পেয়ে তাক লাগিয়েছে।
মে মাসের শেষের দিকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে (Kolaghat)১৩ থেকে ১৮ বছর বয়সীদের নিয়ে জাতীয় স্তরে ২৫ তম যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায়সারা দেশের আঠারটি (১৮) রাজ্যের এক হাজার আটশত প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় প্রথমস্থান লাভ করেন রাজস্থানের (Rajasthan)এক প্রতিযোগী এবং দ্বিতীয় স্থান লাভ করেছে পশ্চিমবঙ্গের(West Bengal) পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার মথুরী গ্রামের দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা রায়। খুব ছোট বেলা থেকেই অঙ্কিতা যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট ছিল। বাবা প্রিয়রঞ্জন রায় পেশায় একজন মোটর সাইকেল মেকানিক।মা শ্যামলী রায় গৃহবধূ। অঙ্কিতার বাবা নিজের কাজে ব্যস্ত থাকার কারণে মেয়েকে খুব একটা সময় দিতে পারেনি। অঙ্কিতার মা মেয়ের এই ইচ্ছে পূরণ করতে সব রকম সাহায্যের হাত বাড়িয়েছেনমেয়ের এই সাফল্যে খুশী অঙ্কিতার মা বাবা পরিবারের সবাই। অঙ্কিতার যোগা প্রশিক্ষক ভবানী মাইতি ছাত্রীর এই সাফল্যে খুশি। তিনি জানান, 'ছোটবেলা থেকেই অঙ্কিতার যোগার প্রতি আগ্রহ। অঙ্কিতা জেলা ও রাজ্য স্তরের বহু প্রতিযোগিতায় সফলতা লাভ করেছে।'
advertisement
Saikat Shee
advertisement
Location :
First Published :
Jun 02, 2022 11:13 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় সফল তমলুকের মেয়ে







