advertisement

Pratik Ur Rahaman: তৃণমূলের সঙ্গে সত্যিই কী নিয়ে 'ডিল' হয়েছে? প্রশ্নের মুখে বলেই দিলেন প্রতীক উর! ডিলের কথা অভিষেকের মুখেও

Last Updated:

Pratik Ur Rahaman: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রতীক উর রহমান। তার পরেই প্রতীক উরের মুখে সেই ডিলের কথা। কী 'ডিল' হয়েছে আসলে?

তৃণমূলের সঙ্গে কী ডিল প্রতীক উরের?
তৃণমূলের সঙ্গে কী ডিল প্রতীক উরের?
কলকাতা: সিপিআইএম নেতৃত্বের দাবি ছিল, বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিশ্রুতি পেয়েই তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতীক উর রহমান৷ যদিও শনিবার প্রতীক উর রহমান শাসক দলে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, তৃণমূল টিকিট দিলেও ভোটে লড়বেন না বলে জানিয়েছেন সিপিএম ত্যাগী তরুণ নেতা৷ সিপিএম তাঁদের ঘরের ছেলেকেই চিনতে পারেনি বলেও কটাক্ষ করেছেন অভিষেক৷
আর তৃণমূলের সঙ্গে কী ‘ডিল’ হয়েছে, সেই বিষয়ে প্রশ্নের মুখে পড়ে প্রতীক-উর বলেন, “বলছে না ডিল হয়েছে? বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাব। এটাই ডিল হয়েছে আমার। সিপিআইএম-এ ছিলাম তখন বিজেমূল-বিজেমূল বলে রটিয়েছে। তৃণমূল সেটা ভুল প্রমাণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পর্যন্ত গেলেন। আর প্রতিদিন তৃণমূল সিপিএমকে বলছে, বিজেপির বি টিম। ভোট ট্রান্সফার করেছ। এটাই প্রমাণ করতে হুমায়ুনের সঙ্গে সেলিম বসলেন। ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে আলিমুদ্দিনে বসলেন।”
advertisement
অপরদিকে, সিপিআইএম নেতৃত্বকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, ‘বলা হচ্ছে প্রতীক উর তৃণমূলের সঙ্গে ডিল করেছেন৷ কী ডিল? বলছে বিধানসভা ভোটে টিকিট পাচ্ছে৷ প্রতীক উর নিজে আমাকে বলেছে দাদা দল আমাকে টিকিট দিলেও নেব না৷ একটা ছেলেকে আগে থেকে গদ্দার, বেইমান বলে দিলেন৷ কারণ আপনাদের স্তাবকে পরিণত হয়নি৷ সংবাদমাধ্যমে স্নো পাউডার মেখে বলে বেড়াচ্ছে প্রতীক উর ডিল করেছে৷ ও আমাকে নিজে বলেছে দাদা সংগঠনের কাজ করতে চাই৷ দল আমাকে বিধানসভা ভোটে টিকিট দিলেও লড়ব না৷ এটা না বললে আমার বিবেকে লাগত৷ এটা আমি বলতাম না৷ কিন্তু ভাল কর্মী কোথায় পাবেন? একটা ছেলে যাঁর রাজনীতি থেকে চাওয়া পাওয়া নেই৷ আলিমুদ্দিনের নেতারা সার্টিফিকেট দেবে তার পর বামপন্থী হিসেবে গণ্য করা হবে? নাকি মানুষের জন্য যে নিঃস্বার্থ ভাবে কাজ করতে চায়, সে প্রকৃত বামপন্থী? সিপিএম নেতাদের কটাক্ষ করে অভিষেক বলেন, ঘরের ছেলেকেই সিপিএম চিনতে পারেনি!’
advertisement
advertisement
রাজনৈতিক আদর্শের প্রশ্নেও সিপিএম-কে জবাব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ অভিষেক বলেন, ‘কোন আদর্শের ভিত্তিতে আপনি হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করেন জোট করেন? কোন আদর্শের ভিত্তিতে ২০২১-এ কেরলে কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন আর বাংলায় জোট করছেন? কোন আদর্শের ভিত্তিতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পকে ভিক্ষা বলছেন? কোন আদর্শের বিরুদ্ধে কম্পিউটার বন্ধ করেন? চারটে বিশ্ববিদ্যালয়, দুটো সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করেননি? আমাদের আদর্শ প্রান্তিক মানুষের উন্নয়ন৷’
advertisement
প্রতীক উরের গুণের প্রশংসা করেই তিনি বলেন, “আমি কিছু বলার আগেই ও বলছে আমি বিধানসভা নির্বাচনে টিকিটের জন্য় আসিনি। সংগঠনে কাজ করব। ভাল কর্মী কোথায় পাবেন? সব দলেই ভাল খারাপ আছে। যাঁদের চাওয়া পাওয়ার কিছু নেই মানুষের জন্য কাজ করতে চায় এর জন্য কাউকে দরকার নেই।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Pratik Ur Rahaman: তৃণমূলের সঙ্গে সত্যিই কী নিয়ে 'ডিল' হয়েছে? প্রশ্নের মুখে বলেই দিলেন প্রতীক উর! ডিলের কথা অভিষেকের মুখেও
Next Article
advertisement
Gold Rate: মার্কিন হামলার কারণে সোনার দাম হঠাৎ করে ধসে পড়েছে ! জানুন বাজার কোন দিকে যাচ্ছে
মার্কিন হামলার কারণে সোনার দাম হঠাৎ করে ধসে পড়েছে ! জানুন বাজার কোন দিকে যাচ্ছে
  • মার্কিন হামলার কারণে সোনার দাম হঠাৎ করে ধসে পড়েছে !

  • জানুন বাজার কোন দিকে যাচ্ছে

  • সোনার দামে পতন কেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement