advertisement

Shatarup Ghosh: 'এদের মানসিক সুস্থতা বলে কিছু আছে?' প্রতীক উর পর্বে CPIM-এর 'ভুল' ধরাতেই পাল্টা আক্রমণে শতরূপ! বললেন, 'সব কিছু ভুল...'

Last Updated:

Shatarup Ghosh: তৃণমূলে যোগ দিতেই প্রতীক উরকে বহিষ্কার সিপিআইএম-এর। কিন্তু বানান ভুলে ফের বাকযুদ্ধে সিপিআইএম-তৃণমূল নেতারা।

তৃণমূলকে পাল্টা আক্রমণে শতরূপ
তৃণমূলকে পাল্টা আক্রমণে শতরূপ
কলকাতা: জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিনে যুব নেতা প্রতীক-উর রহমান। শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন প্রতীক-উর। দল বদল করার পরেই দলের গঠনতন্ত্র মেনে প্রতিক-উর রহমানকে বহিষ্কার করল সিপিআইএম। কিন্তু প্রতীক উর রহমানকে বহিষ্কার করে যে বিবৃতি সিপিআইএম দিয়েছে সেখানে ‘বহিষ্কার’ বানান ভুল রয়েছে বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা। এছাড়াও আরও বানান ভুলের অভিযোগ তুলে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আন্তর্জারিক মাতৃভাষা দিবসে শিক্ষিতদের পার্টি সিপিআইএমের উপহার’।
আর তৃণমূলের এই কটাক্ষের জবাবেই পাল্টা আক্রমণ শানান সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। বামেদের যুব মুখের অন্যতম শতরূপ, যার বিরুদ্ধেও কিনা প্রতীক উরের একের পর এক অভিযোগ ছিল, সেই তিনি বলেন, ”ওরা ওষুধের নামে লোকের শরীরে ভুল ওষুধ দিচ্ছে, লোকের শরীরে ভুল ইনজেকশন দিচ্ছে, ওরা চোরকে ছেড়ে রেখে ভুল লোককে বছরের পর বছর জেলে রাখছে, ওরা এতগুলো ভুল করার পরে, যোগ্যকে রাস্তায় বসিয়ে রেখে ভুল লোককে চাকরি দিচ্ছে, ভুল শিক্ষক, ভুল ওষুধ, ভুল ইনজেকশন, ভুল আইএএস অফিসার, ভুল ভ্যাকসিন… সবকিছু ভুল ওরা করছে, আর রাত দুপুরে ভুল বানান নিয় মশকরা করছে? এদের রাজনৈতিক সুস্থতা ছেড়ে দিন, এদের মানসিক সুস্থতা বলে কিছু আছে?’
advertisement
advertisement
এদিকে, প্রতীক-উরের দলত্যাগের পরে সেই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। এই প্রসঙ্গে সিপিএম জানিয়েছে, ‘গতকাল সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষ হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতীক-উর রহমানকে দল থেকে বহিষ্কার করেছি। শত্রুশিবিরে যোগদান করা এবং পার্টি বিরোধী কার্যকলাপ করার জন্যই এই সিদ্ধান্ত’।
advertisement
প্রসঙ্গত, শুক্রবার রাজ্য কমিটির বৈঠক শেষেও এই নিয়ে মুখ খুলেছিলেন মহম্মদ সেলিম। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “প্রতীক-উরের পদত্যাগের সিদ্ধান্ত অত্যন্ত বেদনাদায়ক। এই ধরনের কর্মীকে হারানো সন্তান হারা হওয়ার সমান। এমন ঘটনা ঘটলে আগলে রেখে দেয় মা সন্তানকে। গত দেড় দুমাস ধরে কয়েকটা অভিযোগ আসছিল, অভিযোগ আসলে নির্দিষ্ট জায়গায় পাঠানো হয়। যে মুহূর্তে পেলাম এটাকে আমি দেখব বলেছিলাম, যোগাযোগ কমে যায়। পার্টির তরফে কোনও সিদ্ধান্ত হলে জানিয়ে দেব”। এই প্রসঙ্গে অভিষেক বলেন, “যারা তরুণরা আছে, তাদের বলব, তৃণমূলে আসুন। যদ্দিন আমি আছি, আমি সুযোগ করে দেব”। প্রতীক-উরের যোগদান সিপিএমে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shatarup Ghosh: 'এদের মানসিক সুস্থতা বলে কিছু আছে?' প্রতীক উর পর্বে CPIM-এর 'ভুল' ধরাতেই পাল্টা আক্রমণে শতরূপ! বললেন, 'সব কিছু ভুল...'
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement