TRENDING:

Purba Medinipur: গণবিবাহের মাধ্যমে চারজন অনাথ কন্যার বিয়ে দিল কাঁথি শহরের বাসিন্দারা

Last Updated:

চারজন অনাথ কন্যা খুঁজে পেল নিজেদের ঘর, পরিচয়। সৌজন্যে কাঁথির ক্লাব, সংস্থা ও শহরের বাসিন্দারা। রীতিমতো মন্ত্র উচ্চারণ বিয়ের রীতি মেনে বিয়ে হল ওই চার কন্যার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: চারজন অনাথ কন্যা খুঁজে পেল নিজেদের ঘর, পরিচয়। সৌজন্যে কাঁথির ক্লাব, সংস্থা ও শহরের বাসিন্দারা। রীতিমতো মন্ত্র উচ্চারণ বিয়ের রীতি মেনে বিয়ে হল ওই চার কন্যার। কাঁথি শহরে এই বিয়ের আসরে আমন্ত্রিতদের জন্য ভুরিভোজের ব্যবস্থাও করা হয়। সাংবাদিক সংগঠন ও কাঁথির ক্লাবের উদ্যোগে গণ বিবাহ আয়োজিত হয় কাঁথিতে। লায়ন্স ক্লাব পরিচালনা করে এই অনুষ্ঠান। ২০০৬ সাল থেকে সমাজের দুস্থ, পিছিয়ে পড়া পরিবার থেকে আসা কন্যা ও অনাথ কন্যাদের বিয়ের উপযুক্ত বয়সে সামাজিক বন্ধনে আবদ্ধ করার প্রয়াস নেওয়া হয়েছে। সেইমতো ৮ জুন বুধবার রাত্রে কাঁথি শহরে একটি গণবিবাহের আয়োজন করে ক্লাব সংস্থা ও প্রেস কর্নার।
advertisement

এই গণবিবাহের আসরে চারজন অনাথ কন্যার বিবাহ দেয় ক্লাব ও সংস্থার সদস্যরা। বীরভূম জেলার সিউড়ির দুজন এবং তমলুকের দুজন মিলিয়ে মোট চারজন অনাথ কন্যার বিবাহ সম্পন্ন হয় এদিন। সম্পূর্ণ হিন্দু শাস্ত্র মতে রীতিনীতি মেনেই এই চার জোড়া যুবক যুবতীর বিবাহ সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে দীঘায় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান

advertisement

নব সংসারে সাংসারিক সামগ্রী সহ প্রতিভোজের পর সম্পন্ন হয় এদিনের শুভ অনুষ্ঠান। নব দম্পতিদের উপহার দেওয়া হয় আলমিরা, সম্পূর্ণ বিছানা সামগ্রী, সাইকেল, চেয়ার, বাসন, সহ বর কনের পোশাক, সোনার পলা, লকেট সহ হার, কানের দুল, নাকচাবি, রুপোর হার, তোড়া, হাঙ্গর এবং নব দম্পতিদের জন্য প্রসাধনী সামগ্রী।

View More

আরও পড়ুনঃ হলদিয়া মহকুমার চারটি থানায় লেবার হেল্প ডেস্ক চালু

advertisement

এদিনের দম্পতিরা হলেন যথাক্রমে দীপঙ্কর ও নিবেদিতা, শঙ্কর ও রুমকি, কিরণ ও অঙ্কিতা, সুমিত ও রূপালী।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: গণবিবাহের মাধ্যমে চারজন অনাথ কন্যার বিয়ে দিল কাঁথি শহরের বাসিন্দারা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল