advertisement

East Medinipur News: খরচ প্রায় ৫ কোটি! শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নতিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের বিরাট উদ্যোগ, ধন্য ধন্য করছে সকলে

Last Updated:

East Medinipur News: শিশু ও মাতৃস্বাস্থ্য নিয়ে কোনও রকম ঝুঁকি নয়! বিরাট পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এতে একদিকে যেমন শিশু ও মাতৃস্বাস্থ্যের মানোন্নয়ন হবে, তেমনই অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের সুবিধা ও নিরাপত্তাও বাড়বে।

+
পূর্ব

পূর্ব মেদিনীপুরের আইসিডিএস কেন্দ্রে এলপিজি গ্যাস

তমলুক, সৈকত শীঃ প্রতিটি শিশু এবং গর্ভবতী মহিলাদের কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বিশেষ পদক্ষেপ নিয়েছে। এবার আইসিডিএস কেন্দ্রে কাঠের উনুনের পরিবর্তে গ্যাসে রান্না করা হবে। এখনও পর্যন্ত জেলায় বিভিন্ন আইসিডিএস কেন্দ্রে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এর ফলে ধোঁয়াযুক্ত কাঠের উনুনের দূষণ আর ছড়াবে না। সুস্বাস্থ্য উপায়ে রান্না করা হবে আইসিডিএসের খাবার।
জেলার মোট ৬,৩৪৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে প্রথম দফায় ২,৩৪৭টি কেন্দ্রে রান্নার গ্যাস সংযোগ স্থাপন করা হচ্ছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। জেলা প্রশাসনের উদ্যোগে গ্যাস সংযোগের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে অগ্নিনির্বাপণ ব্যবস্থা (ফায়ার সেফটি ইকুইপমেন্ট) বসানো হচ্ছে। গ্যাস সিলিন্ডার ও ওভেন রাখার জন্য প্রয়োজনীয় টেবিল তৈরির কাজও শুরু হয়েছে জেলা পরিষদের তত্ত্বাবধানে, যার জন্য অতিরিক্ত ৭২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন ধোঁয়া ও দূষণ কমবে, তেমনই রান্নার কাজে যুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের সুবিধা ও নিরাপত্তা বহু গুণে বাড়বে।
advertisement
আরও পড়ুনঃ পুরসভায় ছোটা অতীত! এবার এক ফোনেই নিজেদের সমস্যা জানাতে পারবেন শহরবাসী, কোচবিহারে চালু হচ্ছে ‘টক টু চেয়ারম্যান’
এতদিন পর্যন্ত প্রায় সমস্ত কেন্দ্রেই কাঠের উনুনে রান্না হত। যার ধোঁয়ায় মাঝেমধ্যে শিশু ও গর্ভবতী মহিলাদের অনেক সময় শ্বাসকষ্ট ও চোখের জ্বালাপোড়া সমস্যা হত। তবে এবার শিশু ও মাতৃস্বাস্থ্যের মানোন্নয়নে নেওয়া হল গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি আইসিডিএস বা সুসংহত শিশু শিক্ষা কেন্দ্রে শিশুদের জন্য পাঠশালার পাশাপাশি প্রতিদিন রান্না করা খাবার পরিবেশন করা হয়। মহিষাদল ব্লকে ২৪৫টি, রামনগর ১ ব্লকে ১৯৫টি, কাঁথি ২ ব্লকে ১১৮টি ও কাঁথি ১ ব্লকে ১৫৫টি সহ সমস্ত এলাকা মিলে ২৩৪৭টি কেন্দ্রে গ্যাস সিলিন্ডার দেওয়ার কাজ চলছে।
advertisement
এই বিষয়ে জেলা শাসক ইউনিস ঋষিণ ইসমাইল বলেন, “অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কাঠের জ্বালানির পরিবর্তে গ্যাসের জ্বালানি ব্যবহার করা হবে। প্রথম পর্যায়ে ২,৩৪৭টি কেন্দ্রে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে বাকি সমস্ত কেন্দ্রগুলিতেও ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করা হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে বর্তমানে প্রায় ৩ লক্ষ ৭৭ হাজার শিশু, ৩৫ হাজার ৮৮২ জন গর্ভবতী মহিলা এবং ২৮ হাজার ২১৮ জন প্রসূতি মা নিয়মিত পুষ্টিকর খাদ্য পাচ্ছেন। এই পদক্ষেপে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিবেশ যেমন হবে আরও পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত, তেমনই শিশুদের স্বাস্থ্যরক্ষায়ও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন প্রশাসনিক মহল। খুশি সাধারণ মানুষও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: খরচ প্রায় ৫ কোটি! শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নতিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের বিরাট উদ্যোগ, ধন্য ধন্য করছে সকলে
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement