TRENDING:

Mahashivratri 2022: মহাশিবরাত্রিতে কী কী ভোগ উৎসর্গ করতে পারেন দেবাদিদেবকে?

Last Updated:

Mahashivratri 2022: পুণ্যতিথিতে উপবাস করেন ব্রতীরা৷ এই দিনে দেবাদিদেবকে কী কী ভোগ উৎসর্গ করা যায়, দেখুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশতম দিনে পালিত হয় মহাশিবরাত্রি  ব্রত  (Mahashivratri 2022)  ৷ এ বছর মহাশিবরাত্রি পড়েছে ১ মার্চ৷ এই পুণ্য তিথিতে বেলপাতা, ধুতরোফুল, শ্বেতচন্দন, সাদাফুল, মরশুমি ফল, গঙ্গাজল এবং দুধ দিয়ে পুজো করা হয় মহাদেবের৷ এই পুণ্যতিথিতে উপবাস করেন ব্রতীরা৷ এই দিনে দেবাদিদেবকে কী কী ভোগ উৎসর্গ করা যায়, দেখুন-( bhog that can be offered to Lord Shiva on Mahashivratri)
advertisement

মালপোয়া-

শিবরাত্রিতে মালপোয়া তৈরি করে নিবেদন করতে পারেন আরাধ্য মহাদেবকে৷

ঠান্ডাই-

দুধের সঙ্গে চিনি, কাজুবাদাম, আমন্ড, পেস্তা, মৌরি, পোস্তদানা, ছোটএলাচ, জাফরান মিশিয়ে তৈরি করুন ঠান্ডাই৷ মহাশিবরাত্রিতে এই প্রসাদ অন্যতম৷

আরও পড়ুন : পরিচারিকা থেকে হলেন পরোটা বিক্রেতা, চার মেয়ের মুখে খাবার তুলে দিতে মায়ের লড়াইকে কুর্নিশ নেটিজেনদের

advertisement

লস্যি-

ঠান্ডাইকে একটু অদলবদল করে তৈরি করুন লস্যি৷ তার পর সেই প্রসাদ উৎসর্গ করুন দেবাদিদেবকে৷ প্রসাদ হিসেবে ওই পানীয় পরিবেশন করুন আগত অভ্যাগতদেরও৷

আরও পড়ুন : সন্দীপ রায়ের পরিচালনায় ফের বড় পর্দায় ফেলুদার অভিযান, প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় কি ব্যোমকেশ?

হালুয়া-

সুজি দিয়ে তৈরি করুন হালুয়া৷ খাঁটি গাওয়া ঘি থাকলে এর স্বাদ ও সুবাস হবে সবথেকে সেরা৷ ইচ্ছেমতো মিশিয়ে নিন কাজুবাদাম৷ উপাদেয় ও সুবাসিত এই খাবার উৎসর্গ করুন মহাদেবকে৷

advertisement

আরও পড়ুন : এই সহজ উপকরণেই গরমকালে মুক্তি পান তেলতেলে নাক ও ব্ল্য়াকহেডস থেকে

মাখানা ক্ষীর-

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

ভোলানাথকে উৎসর্গ করতে পারেন মাখানা ক্ষীরও৷ অনেকের নিত্য ডায়েটেই থাকে মাখানা বা পদ্মবীজ৷ প্রচুর শুকনো ফল দিয়ে তৈরি করুন মাখানাক্ষীর৷ রোস্টেড মাখানা দিয়ে তৈরি করলে স্বাদ আরও বাড়বে৷ স্বাদ বাড়াতে দিন জাফরানগুঁড়ো এবং এলাচগুঁড়ো৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mahashivratri 2022: মহাশিবরাত্রিতে কী কী ভোগ উৎসর্গ করতে পারেন দেবাদিদেবকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল