হরমুজ পেরিয়ে মাঝসমুদ্রে ‘ইউ-টার্ন’! ভারতে আসার পথে ইরানি তেলবাহী জাহাজ হঠাৎ কেন ঘুরে গেল চিনের দিকে?
শুভেন্দুর বিতর্কিত মন্তব্য! তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট, ভিডিও ফুটেজও তলব কমিশনের
তাঁর অভিযোগ, মাংসের ভিতরে লার্ভা বা ডিমের মতো কিছু ছিল, যা দেখে তিনি আর খাবারটি খেতে পারেননি। ঘটনার কথা সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে জানানো হলে, তাদের পক্ষ থেকে দাবি করা হয় সেটি খাসির মাংসের স্বাভাবিক অংশ। সব মাংসেই এমনটা থাকতে পারে বলেও জানানো হয়।
advertisement
তবে ওই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ক্রেতা। তাঁর দাবি, দীর্ঘদিন মাংস সংরক্ষণ করার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। ঘটনার পর ক্ষুব্ধ অরিন্দমবাবু প্রশাসনের দ্বারস্থ হন। ইতিমধ্যেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে উদ্বেগ বেড়েছে হাবড়ার সাধারণ ক্রেতাদের মধ্যেও। অনেকেই খাদ্যের গুণগত মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। অন্যদিকে, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে তাদের বদনাম করার জন্যই এই অভিযোগ তোলা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা কী হয়, সংশ্লিষ্ট রেস্টুরেন্টে কোনও নজরদারি বা তদন্ত চালানো হয় কিনা, সেদিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।