TRENDING:

Throuple Relationship: এনগেজড দুই তরুণী এবং এক তরুণ! ত্রিমূর্তির জুটি হিসেবে বিয়ে করছেন একে অপরকে

Last Updated:

একসঙ্গে থাকবেন তিন জনে৷ শুধু তাই নয়, থাকবেন বিয়ে করেই! (Throuple Relationship)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্পর্কের ক্ষেত্রে এই ছবি চেনা ছকের বাইরে৷ কিন্তু সেটাই করে ফেলেছেন ইংল্যান্ডের এক জুটি৷ তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন তাঁদের বান্ধবীকে৷ একসঙ্গে থাকবেন তিন জনে৷ শুধু তাই নয়, থাকবেন বিয়ে করেই! (Throuple Relationship)
Throuple Relationship
Throuple Relationship
advertisement

২৫ বছর বয়সি টম ২০১৭ সালে বিয়ে করেন ২৪ বছরের লেসলিকে৷ তার পর দু’জনের কাছেই ধরা পড়ে একটি সত্য৷ তা হল, লেসলি বাইসেক্সুয়াল৷ নারী এবং পুরুষ দু’জনকেই তাঁর ভাল লাগে৷ তবে তাতে বাধা পড়েনি সম্পর্কে৷ কিন্তু তাঁদের মধ্যে এক জন মজা করে বলেন যদি সম্পর্কে তৃতীয় কাউকে আনা যায়!

আরও পড়ুন : খুঁটিয়ে দেখে বলুন কী খুঁজে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন

advertisement

সেই তৃতীয় জন হলেন এমা কম্বার৷ দু’জনের আলাপ হয়েছিল একটি এলজিবিটি ডেটিং অ্যাপে৷ ৩১ বছর বয়সি এই দুই তরুণী কথা বলতে শুরু করেন৷ তার পর শুরু হয় দেখা করা৷ মাসখানেক পর টমের সঙ্গে এমার আলাপ করিয়ে দেন লেসলি৷ এমার ব্যক্তিত্ব ভাল লেগেছিল টমেরও৷ এবং ক্রমে তিন জনের মধ্যে সুসম্পর্কের বন্ধন তৈরি হয়৷ সম্পর্কের পরিভাষায় এই সম্পর্কের নাম হয় ‘থ্রপল’৷ ‘থ্রপল’ হল সেই সম্পর্ক যেখানে তিন জন লিপ্ত একই সম্পর্কে, ঠিক যেমন দু’জনের জুটি লিপ্ত থাকে কোনও সম্পর্কে৷ এমা, লেসলি এবং টম এ বার এনগেজড বিয়ে করার জন্য৷

advertisement

আরও পড়ুন : মর্নিং সিকনেসে কষ্ট পাচ্ছেন? অন্তঃসত্ত্বাদের সমস্যামুক্তির জন্য একগুচ্ছ টোটকা

আরও পড়ুন : চশমায় হাই পাওয়ার-সহ চোখের অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণে অব্যর্থ এই জাদু পানীয়

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

তবে তাঁদের এই সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত সামাজিক মাধ্যম৷ অনেকেরই ধারণা, নিজেদের মাঝে তৃতীয় জনকে এনে ঠিক করেননি টম এবং লেসলি৷ অনেকেরই ইঙ্গিত, তাঁরা কোনও অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি শুরু করতে চলেছেন কিনা৷ কিন্তু সে সব ধারণা নস্যাৎ করে লেসলির দাবি, তাঁরা তিনজনই তিনজনকে ভালবাসেন৷ বাড়িতে সবকিছুই একসঙ্গে শেয়ার করেন তাঁরা৷ একসঙ্গে ঘুমোন, সংসারের খরচও ব্যয় করেন একসঙ্গেই৷ দায়িত্ববান নাগরিকের মতোই তাঁরা একে অপরকে শ্রদ্ধা করেন৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Throuple Relationship: এনগেজড দুই তরুণী এবং এক তরুণ! ত্রিমূর্তির জুটি হিসেবে বিয়ে করছেন একে অপরকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল