অভিযুক্ত ২৬ বছরের এলিসিও মেলেন্ডেজকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, ট্রেন স্টেশনে ঢোকার ঠিক মুহূর্তে হামলার সময় নির্ধারণ করা হয়েছিল, যাতে সর্বাধিক ক্ষতি করা যায়।
ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাঁকে শনাক্ত করা হয়। পরে ২৪ মার্চ একটি আবাসিক চিকিৎসা কেন্দ্র থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
advertisement
গ্রেফতারের পর মেলেন্ডেজ সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, অন্য কেউ তাঁর পোশাক পরে থাকতে পারে। আদালতে তিনি বলেন, “হয়তো আমার কোনও যমজ ছিল, যে এই কাজ করেছে।”
ভ্যাঁপসা গরমে টয়লেটে আটকে ছাত্র! বাইরে থেকে তালা! আড়াই ঘণ্টার আর্তনাদও পৌঁছল না পুলিশের কানে
প্রসিকিউটরদের তরফে জননিরাপত্তার কথা মাথায় রেখে তাঁর জন্য ৭,৫০,০০০ ডলারের বন্ড চাওয়া হয়েছে। আদালতের নথি অনুযায়ী, মেলেন্ডেজ স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং তাঁর মানসিক চিকিৎসার ইতিহাস রয়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই জনবহুল স্থানে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন। কেউ কেউ প্ল্যাটফর্মে সুরক্ষাব্যবস্থা জোরদার করার কথাও বলেছেন, যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়ানো যায়।
