এদিন সকালে যারা এই হাইওয়ে দিয়ে যাতায়াত করেছেন তাঁরা এক বিরল দৃশ্যের সাক্ষী হন। দেখা যায় একটি বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় এসে ঘোরাফেরা করে আবার প্রবেশ করছে জঙ্গলে। এক ঘণ্টা ধরে এই দৃশ্য দেখা গিয়েছে। অর্থাৎ সে বারবার এই কাজটা করছিল। তবে সাহস করে কেউ হাতেটির সামনে দিয়ে গাড়ি চালাননি। সে জঙ্গলে ঢুকে গেলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
advertisement
আরও পড়ুন: বজবজের পর জয়নগর, ফের সোনার দোকানে লক্ষাধিক টাকার চুরি
প্রত্যক্ষদর্শীদের অনেকের মতে, সেই সময় বৃষ্টি পড়ছিল। তা উপভোগ করতেই হাতিটি এমন আচরণ করে। ভয়ে গাড়িগুলি দাঁড়িয়ে পড়লেও চালক ও যাত্রীরা যথেষ্ট উপভোগ করেন সেই দৃশ্য। পরে হাতিটি জঙ্গলের মধ্যে ঢুকে গেলে আবার স্বাভাবিকভাবে হাইওয়ে দিয়ে গাড়ি চলাচল শুরু হয়।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 04, 2024 4:30 PM IST





